Suvendu Adhikari On DA: বাকি থাকা ২২ শতাংশ ডিএ কবে দেবে সরকার? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

এরপরই কেন্দ্র ও রাজ্যের বকেয়া ডিএ-র ব্যবধান মেটানোর প্রসঙ্গে বলেন, 'কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ব্যবধান ছিল ৪২ শতাংশ। ২০ শতাংশ আমাদের সরকার দিল। সেটা অক্টোবর থেকেই পেয়ে যাবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের অনেক কথা শুনিয়েছিলেন।'

Advertisement
বাকি থাকা ২২ শতাংশ ডিএ কবে দেবে সরকার? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস শুভেন্দুর
হাইলাইটস
  • বাজেট বক্তৃতা শেষে স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী
  • শে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

আজ সোমবার রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ-র ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলে এখনও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ব্যবধান ২২ শতাংশের। সেই মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
 
বাজেট বক্তৃতা শেষে স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ-র বিষয়টির উল্লেখ করেন। তিনি বলেন, যে ২২ শতাংশ ডিএ বকেয়া থাকছে তাও মিটিয়ে দেওয়া হবে। এই সরকার কর্মীদের পাশে আছে। তাঁদের সঙ্গে নিয়েই চলবেন। আগের সরকারের মতো অমানবিক নয়।  

তাঁর কথায়, 'রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়েছিল। আমরা ক্ষমতায় এসে কিছু দিয়েছি। ২০১৬ থেকে ২০১৯-এর যে বকেয়া তা কার্যত ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ওদের ২০০৮ থেকে ১৫ সালের বকেয়া আছে। সেটাও দিয়ে দেওয়া হবে। এই ব্যাপারে কর্মীরা নিশ্চিন্তে থাকুন। কারণ আপনাদের আন্দোলনের অংশ আমিও ছিলাম।' 

এরপরই কেন্দ্র ও রাজ্যের বকেয়া ডিএ-র ব্যবধান মেটানোর প্রসঙ্গে বলেন, 'কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ব্যবধান ছিল ৪২ শতাংশ। ২০ শতাংশ আমাদের সরকার দিল। সেটা অক্টোবর থেকেই পেয়ে যাবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের অনেক কথা শুনিয়েছিলেন। অপমান করেছিলেন। ভিক্ষা দেওয়ার মতো ২ থেকে ৩ শতাংশ দিয়েছেন। কখনও বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, আমাদের কয়েকটা মাস সময় দিন। এই সরকারের বয়স মাত্র দেড় মাস। যে ২২ শতাংশের গ্য়াপ থাকল সেটাও ধীরে ধীরে দেব। অপেক্ষা করুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর আর একটা বাজেট পর্যন্ত। আপনাদের কোনও অসুবিধা হবে না।' 

সপ্তম বেতন কমিশন নিয়ে তাঁর আরও সংযোজন, 'সপ্তম বেতন কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের সহযোগিতা করুন। আমি লক্ষ্য বেঁধে দিয়েছি ডিসেম্বর পর্যন্ত। সব ঠিক থাকলে জানুয়ারি মাসেই সপ্তম বেতন কমিশন কার্যকর করে দেব। আর এটা হয়ে গেলে অষ্টম বেতন কমিশনের বিষয়টাও বিবেচনার সঙ্গে দেখব।' 

Advertisement

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের আমলে ডিএ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। নিজেদের দাবি আদায়ে রাস্তায় নেমেছিলেন সরকারি কর্মীরা। আদালতে মামলাও হয়েছে। সেই মামলাতেও জিতলেও রাজ্য সরকার ডিএ দেয়নি। ছাব্বিশের ভোটের আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের সরকার ক্ষমতায় এলেই ডিএ দেওয়া হবে। সেই মোতাবেক এদিন ডিএ ঘোষণা করে সরকার।  

POST A COMMENT
Advertisement