EPFO-র নিয়মে বড় বদলগ্রাহকদের জন্য় বড় ঘোষণা করল ইপিএফও। নির্দিষ্ট সংখ্য়ক কিছু কর্মীর জন্য়ই নিয়ম বদল করেছে এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। EPFO -এর তরফে স্পষ্ট করে বলা হয়েছে, যেসব কর্মী ১ সেপ্টেম্বর ২০১৪–এর আগে অতিরিক্ত পেনশনের জন্য় আবেদন করেছিলেন, তাঁরা আবারও নিজেদের বেসিক বেতন ও DA-এর নিরিখে পেনশনে অবদান রাখার সুযোগ পাবেন।
আসলে ২০১৪ সালে এমপ্লয়িজ' প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পেনশনযোগ্য বেতনে ১৫,০০০ টাকার ক্যাপ ঘোষণা করেছিল। এর আগে পর্যন্ত কর্মীরা বেশি টাকা পেনশনে জমা করার সুবিধা পেতেন। এবার আবার সেই সুযোগ ফিরছে।
আসলে ২০১৪ সালে EPFO-র নিয়মে সর্বনিম্ন EPS মাসিক পেনশন ১,০০০ এবং সর্বোচ্চ পেনশনযোগ্য অবদান ১৫ হাজার টাকা। কিন্তু নতুন নিয়মের ফলে ২০১৪ সালের আগে EPFO-তে যুক্ত হওয়া ব্য়ক্তিরা বেশি টাকা দেওয়ার জন্য় আবেদন করতে পারেন।
কারা এই সুবিধা পাবেন?
কারা পাবেন না?
বর্তমান EPF হিসাব কত?
বর্তমানে EPFO-র নিয়ম অনুসারে, কর্মচারী এবং নিয়োগকারী কোম্পানি উভয়ই তাদের মূল বেতনের ১২ শতাংশ এবং DA তাঁদের EPF অ্যাকাউন্টে জমা করেন। এর মধ্যে, নিয়োগকর্তার অবদানের ৮.৩৩% কর্মচারী পেনশন প্রকল্পে (EPS) যায়, এবং ৩.৬৭% PF অ্যাকাউন্টে জমা হয়। EPS-এ জমা করা অর্থ কর্মচারী অবসর গ্রহণের পর মাসিক পেনশন হিসেবে পান।