FD-তে ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, টাকা বিনিয়োগ করলেই মিলছে ভালো রিটার্ন

সরকারি ব্যাঙ্কগুলি তুলনামূলকভাবে স্থিতিশীল রিটার্ন দেয়। সিনিয়র সিটিজেন FD-র সুদের হার সাধারণত ৬.৯৫% থেকে ৭.২৫%-এর মধ্যে থাকে। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.২৫% সুদ দিচ্ছে, তারপর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৭.১৫%।

Advertisement
FD-তে ৮.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, টাকা বিনিয়োগ করলেই মিলছে ভালো রিটার্ন FD
হাইলাইটস
  • সিনিয়র সিটিজেনরা সাধারণ গ্রাহকদের তুলনায় প্রায় ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদের সুবিধা পান
  • এই সুদের হার নির্ভর করে RBI-র নীতি, বাজারের অবস্থা এবং ব্যাঙ্কভিত্তিক কৌশলের উপর

মে মাসে সিনিয়র সিটিজেনদের মধ্যে ফিক্সড ডিপোজিট (FD)-এর প্রতি নতুন করে আগ্রহ দেখা গিয়েছে। শেয়ারবাজারের অস্থিরতা এবং অনিশ্চিত রিটার্নের কারণে ঝুঁকি-এড়ানো বিনিয়োগকারীরা নিরাপদ ও স্থির আয়ের মাধ্যম হিসেবে আবার FD-এর দিকে ঝুঁকছেন।

আসলে অবসরপ্রাপ্তদের মূল লক্ষ্য থাকে মূলধন সুরক্ষা এবং নির্দিষ্ট সুদ পাওয়া। যাতে জীবনধারণে অসুবিধা না হয়। সেই কারণে FD তাদের জন্য সবথেকে ভালো অপশন।

সিনিয়র সিটিজেনরা সাধারণ গ্রাহকদের তুলনায় প্রায় ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদের সুবিধা পান। এই সুদের হার নির্ভর করে RBI-র নীতি, বাজারের অবস্থা এবং ব্যাঙ্কভিত্তিক কৌশলের উপর। ফলে সরকারি, বেসরকারি ও স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে।

পাবলিক সেক্টর ব্যাঙ্ক (PSB)

সরকারি ব্যাঙ্কগুলি তুলনামূলকভাবে স্থিতিশীল রিটার্ন দেয়। সিনিয়র সিটিজেন FD-র সুদের হার সাধারণত ৬.৯৫% থেকে ৭.২৫%-এর মধ্যে থাকে। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.২৫% সুদ দিচ্ছে, তারপর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৭.১৫%। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ক্যানারা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় ৭.১০% পর্যন্ত সুদ দিচ্ছে, আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেয় প্রায় ৭.০৫%।

এক বছরের FD-তে সুদের হার সাধারণত ৬.৩৫%–৭.০০%, আর ৩ থেকে ৫ বছরের মেয়াদে তা ৬.৫০%–৭.০৫% এর মধ্যে থাকে। অর্থাৎ দীর্ঘমেয়াদে খুব বেশি অতিরিক্ত লাভ নেই।

প্রাইভেট ব্যাঙ্ক 

বেসরকারি ব্যাঙ্কগুলি তুলনামূলকভাবে বেশি সুদ দিয়ে গ্রাহক টানার চেষ্টা করছে। YES ব্যাঙ্ক ও বন্ধন ব্যাঙ্ক ৭.৭৫% পর্যন্ত সুদ দিচ্ছে, RBL ব্যাঙ্ক দেয় ৭.৭০%। IndusInd ও IDFC FIRST ৭.৫০% পর্যন্ত সুদ দিচ্ছে, বিশেষ করে ১–৩ বছরের মেয়াদে।

Axis ও Kotak Mahindra ব্যাঙ্ক ৭.২০%–৭.৩০% এর মধ্যে সুদ দেয়, আর ICICI ও HDFC ব্যাংক কিছুটা কম। প্রায় ৭.০০%–৭.১০%। কিছু ছোট প্রাইভেট ব্যাঙ্ক যেমন SBM ব্যাংক নির্দিষ্ট শর্তে ৮.৩৫% পর্যন্ত সুদ দেয়।

স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (SFB)

Advertisement

সবচেয়ে বেশি সুদ দেয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি। ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৮.৫০% পর্যন্ত সুদ দিচ্ছে, শিভালিক ৮.৩০% এবং সূর্যোদয় ৮.২৫%। জনা, ইকুইটাস, ইউনিটি ও উৎকর্ষ ব্যাংকগুলো প্রায় ৮.০০% সুদ দেয়। তবে এই বেশি সুদের সঙ্গে কিছুটা ঝুঁকিও থাকে, তাই বিনিয়োগের আগে ব্যাঙ্কের আর্থিক স্থিতি এবং ডিপোজিট ইনস্যুরেন্স সীমা দেখে নেওয়া উচিত।

FD কেন বেছে নেবেন?

FD নিরাপত্তা, নির্দিষ্ট রিটার্ন এবং নমনীয়তার একটি ভালো সমন্বয় দেয়। মাসিক, ত্রৈমাসিক বা মেয়াদ শেষে সুদ পাওয়ার অপশন থাকে, যা অবসরপ্রাপ্তদের নিয়মিত খরচ মেটাতে সাহায্য করে।
এছাড়া, বিভিন্ন মেয়াদে টাকা ভাগ করে বিনিয়োগ (laddering) করলে তারল্য বজায় থাকে এবং সুদের হার পরিবর্তনের ঝুঁকি কমে।


কর (Taxation)

FD থেকে পাওয়া সুদ আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য। ব্যাঙ্ক প্রয়োজনে TDS কেটে নেয়। তবে যাদের আয় করযোগ্য সীমার নিচে, তারা Form 15H জমা দিয়ে TDS এড়াতে পারেন।

সব মিলিয়ে, বাজারভিত্তিক বিনিয়োগের বিকল্প থাকলেও FD এখনও অবসর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বড় ব্যাংকে প্রায় ৭% থেকে শুরু করে স্মল ফাইন্যান্স ব্যাংকে ৮.৫% পর্যন্ত সুদ—এই বিনিয়োগকে করে তুলছে স্থিতিশীল ও নির্ভরযোগ্য।

POST A COMMENT
Advertisement