FD না Bond, কোনটায় বেশি রিটার্ন ও ট্যাক্স বেনিফিট? জেনে নিন

FD না Bond-এ বিনিয়োগ করবেন? কোনটায় বেশি রিটার্ন? ট্যাক্স ছাড় কোনটায়? জেনে নিন।

Advertisement
FD না Bond, কোনটায় বেশি রিটার্ন ও ট্যাক্স বেনিফিট? জেনে নিনFD না Bond?
হাইলাইটস
  • FD না Bond-এ বিনিয়োগ করবেন?
  • কোনটায় বেশি রিটার্ন?
  • ট্যাক্স ছাড় কোনটায়?

অনেকেই নিরাপদে বিনিয়োগ করতে চান। তাই তারা ভরসা রাখেন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে। কারণ, এতে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। পাশাপাশি ঝুঁকি থাকে কম। তবে এখন অনেকেই আবার বন্ডে বিনিয়োগ শুরু করছেন। কারণ, বন্ডে শুধু সুদই নয়, কিছু ক্ষেত্রে কর ছাড়ের বাড়তি সুবিধা পাওয়া যায়।

এফডি-এর সুদে কীভাবে কর লাগে?
এফডি থেকে যে সুদ পাওয়া যায়, তা আপনার মোট আয়ের সঙ্গে যোগ হয়। এরপর আপনি যে ইনকাম ট্যাক্স স্ল্যাবে পড়েন, সেই অনুযায়ী কর দিতে হয়।

উদাহরণ হিসেবে বলি, আপনি যদি ৩০ শতাংশ ট্যাক্স স্ল্যাবে থাকেন এবং এফডি-তে ৭ শতাংশ সুদ পান, তাহলে ট্যাক্স কেটে হাতে আসা টাকা অনেকটাই কমে যাবে।

বন্ডের সুদেও কি কর লাগে?
হ্যাঁ। সরকারি বন্ড, স্টেট ডেভেলপমেন্ট লোন বা কর্পোরেট বন্ড থেকে পাওয়া সুদের উপরও একইভাবে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হয়।

তাই শুধু এফডি-এর সুদের হার আর বন্ডের সুদের হার তুলনা করলেই কোনটি বেশি লাভজনক, তা বোঝা যায় না।

কোথায় বন্ড এগিয়ে?
বন্ডের সবচেয়ে বড় সুবিধা হল, সুদের পাশাপাশি এর দাম বাড়লেও লাভ হয়।

ধরুন, আপনি যখন বন্ড কিনলেন তখন সুদের হার বেশি ছিল। পরে হয়তো বাজারে সুদের হার কমে গেল। এমন পরিস্থিতিতে দেখা যায় পরিবর্তী সময় বন্ডের দাম বেড়ে যায়। তখন বাড়তি লাভ হয়। 

আপনি যদি সেই লিস্টেড বন্ড এক বছরের বেশি সময় ধরে রেখে পরে স্টক এক্সচেঞ্জে বিক্রি করেন, তাহলে যে অতিরিক্ত লাভ হবে, সেটিকে লং টার্ম ক্যাপিটাল গেইন ধরা হবে।

মাথায় রাখতে হবে, এখন লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরও ট্যাক্স দিতে হয়। এক্ষেত্রে ২০২৪-২৫ আর্থিক বছরের পর এই প্রফিটের উপর মাত্র ১২.৫ শতাংশ কর দিতে হয়। এটা অবশ্যই অনেকের আয়কর স্ল্যাবের তুলনায় কম। তাই বন্ডে বিনিয়োগ করলে কর বাঁচিয়ে বেশি লাভের সুযোগ থাকতে পারে।

Advertisement

এফডি ভাঙলে কী হয়?
এফডি-এর মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙা যায়। তবে বেশিরভাগ ব্যাঙ্ক চার্জ কেটে নেয়। পাশাপাশি সুদ কমানো হয়। ফলে রিটার্ন কমে যায়।

বন্ড বিক্রি করা কি সহজ?
স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকা বন্ড বাজার দরে সহজেই বিক্রি করা যায়। এক্ষেত্রে বন্ড ইস্যু কারা সংস্থা কোনও জরিমানা নেয় না। কিন্তু বাজারের পরিস্থিতি অনুযায়ী বন্ডের দাম বাড়তেও পারে। আবার কমতেও পারে।

কোন বিনিয়োগ কার জন্য সঠিক?
মাথায় রাখতে হবে, এফডি এবং বন্ডের নিজস্ব কিছু সুবিধা রয়েছে।

এফডি কাদের জন্য ভাল?

  • যাঁরা নিরাপদ বিনিয়োগ চান
  • যাঁরা নির্দিষ্ট সুদ চান
  • জরুরি শর্টটার্ম টাকা রাখছেন
  •  

বন্ড যাঁদের জন্য ভাল?

  • যাঁরা বাজারের ঝুঁকি নিতে রাজি
  • কর বাঁচিয়ে বেশি রিটার্ন চান
  • দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান

সরকারি বন্ডে সরকারের গ্যারান্টি থাকে। আর এএএ রেটিং যুক্ত কর্পোরেট বন্ডে সুদ কিছুটা বেশি। তব তাতে ঝুঁকিও বেশি।

বর্তমানে কত সুদ মিলছে?

  • সরকারি বন্ডেপ্রায় ৬ থেকে ৭ শতাংশ
  • এএএ রেটিং কর্পোরেট বন্ডে প্রায় ৭ থেকে ৯ শতাংশ
  • ব্যাঙ্ক এফডি সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৭.৪০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৭.৯০ শতাংশ হতে পারে। তবে ব্যাঙ্ক ভেদে এফডি-এর সুদের হার আলাদা হয়। 

 

POST A COMMENT
Advertisement