Dabur India Share: '১০০% খাঁটি' নয় Dabur, FSSAI অ্যাকশন নিতেই শেয়ারবাজারে স্টক ধড়াম!

Dabur Stock Price: FSSAI-এর পদক্ষেপে জোর ধাক্কা ডাবর-এর শেয়ারে। প্রায় ৫ শতাংশ নামল ডাবর-এর স্টক। কার্যত ৫২ সপ্তাহের লো সার্কিটে পৌঁছে গিয়েছে ডাবর-এর স্টকটি।

Advertisement
'১০০% খাঁটি' নয় Dabur, FSSAI অ্যাকশন নিতেই শেয়ারবাজারে স্টক ধড়াম!১০০%-এর ধাক্কায় টালমাটাল Dabur-এর শেয়ার
হাইলাইটস
  • FSSAI-এর অ্যাকশনে জোর ধাক্কা ডাবর-এর সাম্রাজ্যে।
  • শেয়ার বাজারেও মুখ থুবড়ে পড়েছে কোম্পানির স্টক।
  • FSSAI-এর অ্যাকশনে বড় প্রভাব দেখা গেল ডাবর-এর স্টকেও।

FSSAI-এর অ্যাকশনে জোর ধাক্কা ডাবর-এর সাম্রাজ্যে। '১০০ শতাংশ' লেবেল ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধে শুধু যে ভারতীয় বাজারে কোম্পানি ধাক্কা খেল তা নয়, একইসঙ্গে শেয়ার বাজারেও মুখ থুবড়ে পড়েছে কোম্পানির স্টক।

কী ঘটনা ঘটেছে?

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) সোমবার রাতে জানিয়েছে, মধু, অ্যাপেল সাইডার ভিনেগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, গরুর ঘি, ডাবের জল এবং ডাবের দুধসহ বিভিন্ন পণ্যে বিভ্রান্তিকর '১০০ শতাংশ' দাবি ব্যবহার করার জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেন নিষেধাজ্ঞা?

ডাবর বিভিন্ন প্রোডাক্টের গায়ে '১০০% প্রাকৃতিক', '১০০% বিশুদ্ধ', '১০০% বিশুদ্ধতার নিশ্চয়তা', '১০০% জৈব' এবং '১০০% কচি ডাবের জল'-এর মতো দাবি উল্লেখ করেছে। FSSA-এর বক্তব্য, এই ধরনের দাবি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ক্লেইম) রেগুলেশন, ২০২৮-এর বিরোধী। সেই কারণে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে এই ধরনের '১০০ শতাংশ' সংক্রান্ত লেবেল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিকে আগামী ১৫ দিনের মধ্যে পদক্ষেপের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।

শেয়ার বাজারে কী প্রভাব?

FSSAI-এর অ্যাকশনে বড় প্রভাব দেখা গেল ডাবর-এর স্টকেও। শেয়ার বাজারে Dabur India Ltd -এর স্টকের দর বাজার খোলার সময় ছিল ৪২০.৫৫ টাকা। বিকেল ৩টে বেজে ১০ মিনিটে সেই দাম কমে হয়ে যায় ৪০৫.৮৫ টাকা। শেষ পর্যন্ত ৪০৭.৪০ টাকায় গিয়ে থামে শেয়ারটি। এদিন প্রায় ৪.৩২ শতাংশ বা ১৮.৪০ টাকা পড়েছে ডাবর-এর শেয়ার দর। যা কোম্পানির ৫২-সপ্তাহের সর্বনিম্ন দরের খুব কাছাকাছি। শেয়ারের এই আকস্মিক দরপতনের ফলে কোম্পানিটির বাজার মূলধন ₹৭১,৮৮০ কোটিতে নেমে এসেছে।

ডাবর-এর কোন কোন প্রোডাক্টের উপর ১০০% ইস্যু নিয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে?

  • ডাবর হানি
  • ডাবর পিওর কাউ ঘি
  • ডাবর আপেল ভিনেগার
  • ডাবর ভার্জিন কোকোনাট অয়েল
  • ডাবর তিলের তেল
  • ডাবর কোকোনাট ওয়াটার
  • ডাবর কোকোনাট মিল্ক
  • ডাবুর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার
  • ডাবর অর্গ্যানিক হানি 

 

 

POST A COMMENT
Advertisement