Old Monk: নিষিদ্ধ হচ্ছে ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ সহ একাধিক মদ? FSSAI বড় অ্যাকশনের পথে

ওল্ড মঙ্ক রাম এবং রয়্যাল চ্যালেঞ্জের মতো হুইস্কিতে আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হছে। ফলত এই ব্র্যান্ডগুলিকে ভারতে নিষিদ্ধ করে দিতে বলা হয়েছে ফুড সেফটি রেগুলেটরের তরফে। তবে ভারতে বন্ধ করে দেওয়া হবে এই জনপ্রিয় মদগুলির বিক্রি?

Advertisement
নিষিদ্ধ হচ্ছে ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ সহ একাধিক মদ? FSSAI বড় অ্যাকশনের পথে
হাইলাইটস
  • ওল্ড মঙ্ক রাম এবং রয়্যাল চ্যালেঞ্জের মতো হুইস্কি বন্ধ হয়ে যাচ্ছে
  • ফুড সেফটি রেগুলেটরের তরফে নির্দেশ এমনটাই
  • মাথায় হাত সুরাপ্রেমীদের

'অ্যার্টিফিশিয়াল ফ্লেভার' মেশানো হচ্ছে ওল্ড মঙ্ক, অ্যান্টিকুইটি ব্লু, রয়্যাল চ্যালেঞ্জ এবং ব্যাগপাইপারের মতো মদে। ফলত এই ব্র্যান্ডগুলিকে ভারতে নিষিদ্ধ করে দিতে বলা হয়েছে ফুড সেফটি রেগুলেটরের তরফে। তবে কি আর মিলবে এই জনপ্রিয় ব্র্যান্ডের এই রাম এবং হুইস্কিগুলি? 

Food Safety and Standards Authority of India (FSSAI) জানিয়েছে, পরীক্ষায় দেখা গিয়েছে, ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজেস এবং মোহন রকি স্প্রিংওয়াটারের তৈরি কিছু পণ্যে অ্যালকোহলযুক্ত পানীয়ের আসল স্বাদ ও সুগন্ধ আনার জন্য প্রাকৃতিক উপাদান প্রক্রিয়ার উপর নির্ভর না করে কৃত্রিম বা 'নেচার আইডেন্টিক্যাল' ফ্লেভার ব্যবহার করা হচ্ছে। 

কোন কোন মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করতে বলা হয়েছে? 
নিয়ামক সংস্থাটি নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের প্রস্তুতকারী সংস্থা ইউনাইটেড স্পিরিটের অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি, রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি, ইনব্রু বেভারেজেসের ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি এবং ওল্ড কাস্ক ডিলাস্ক রাম, মহারাষ্ট্রের প্রস্তুতকারী সংস্থা মোহন রকি স্প্রিংওয়াটারের ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্টের উপর নিষেধাজ্ঞা জারি করতে। 

রয়টার্স জানিয়েছে, এই নির্দেশ বা পদক্ষেপটি কি কেবল নির্দিষ্ট এই কারখানাগুলোতে তৈরি পণ্যের ওপর প্রযোজ্য, নাকি অন্য কোথাও উৎপাদিত একই ব্র্যান্ডের পণ্যগুলোর উপরও প্রযোজ্য, তা তাৎক্ষণিক ভাবে স্পষ্ট নয়। এ বিষয়ে কোনও উত্তর দেয়নি FSSAI। এমনকী ডিয়াজিও ইন্ডিয়া, এবং মোহন রকি স্প্রিংওয়াটারও কোনও সাড়া দেয়নি। 

নিয়ামক সংস্থার বক্তব্য অনুযায়ী, ভারতীয় খাদ্য নিরাপত্তা আইন ও নিয়মাবলীতে অ্যালকোহলযুক্ত পানীয়ে ফ্লেভার ব্যবহারের অনুমতি রয়েছে। তবে FSSAI জানিয়েছে, ল্যাবরেটরি টেস্টে ধরা পড়েছে, কিছু প্রস্তুতকারক প্রতিষ্ঠান পানীয়ের নিজস্ব ফ্লেভারই বাইরে থেকে আলাদাভাবে যোগ করছিল। যেমন রামের মধ্যে কৃত্রিম রামের ফ্লেভার কিংবা হুইস্কির মধ্যে হুইস্কির ফ্লেভার মেশানো হচ্ছিল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিয়ামক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনও উৎপাদন পদ্ধতি নেই যেখানে রামের মধ্যে বাইরে থেকে রামের ফ্লেভার বা হুইস্কির মধ্যে হুইস্কির ফ্লেভার যোগ করা হয়।

Advertisement

FSSAI আরও যোগ করেছে, এ ধরনের পদ্ধতির ফলে প্রস্তুতকারকরা পণ্য তৈরির সময় সঠিক প্রক্রিয়া এড়িয়ে যায় কিংবা চিটেগুড়, মল্ট বা আঙুরের মতো প্রাকৃতিক উপাদানের যথাযথ ব্যবহার করে না। 

পরীক্ষা করা পণ্যগুলো 'বাইরে থেকে কৃত্রিম বা নেচার আইডেন্টিক্যাল ফ্লেভার থাকার কারণে তা নিম্নমানের।' 

উদ্বেগ 
ভারতীয় নিয়মকানুন বা আইনের অধীনে পানীয়ে এ ধরনের ফ্লেভার ব্যবহারের অনুমতি ছিল। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালকোহলের বাজার, যেখানে শিল্পটির বার্ষিক রাজস্ব প্রায় ৪ হাজার কোটি ডলার। ডিয়াজিও ইন্ডিয়া বাজারের শেয়ারের দিক থেকে দেশের সর্ববৃহৎ মদ্য প্রস্তুতকারক সংস্থা। 

FSSAI-এর পদক্ষেপের আওতায় আসা ব্র্যান্ডগুলো মূলত দেশীয়ভাবে তৈরি স্পিরিট, যা আমদানিকৃত হুইস্কি, স্কচ এবং প্রিমিয়াম রামের তুলনায় বেশ সাশ্রয়ী মূল্যের। ফলে দেশজুড়ে সাধারণ মানুষের কাছে এগুলোর ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার রয়েছে।


 

 

POST A COMMENT
Advertisement