Petrol-Diesel Price : এই পাম্পগুলোতে মহার্ঘ জ্বালানি, লিটারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৭ ও ২৫ টাকা

কিছুদিন আগেই নায়রা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল। এবার একই পথে হাঁটল শেল ইন্ডিয়া। ১ এপ্রিল থেকে ওই সংস্থা তাদের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল।

Advertisement
এই পাম্পগুলোতে মহার্ঘ জ্বালানি, লিটারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৭ ও ২৫ টাকা ফাইল ছবি
হাইলাইটস
  • কিছুদিন আগেই নায়রা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল
  • এবার একই পথে হাঁটল শেল ইন্ডিয়া

কিছুদিন আগেই নায়রা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল। এবার একই পথে হাঁটল শেল ইন্ডিয়া। ১ এপ্রিল থেকে ওই সংস্থা তাদের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল। যার প্রভাব পড়েছে মূলত বেসরকারি পাম্পগুলিতে।

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে থাকার জেরে লোকসান সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছে শেল ইন্ডিয়া। ফলে বেঙ্গালুরুতে পেট্রোলের দাম লিটারে বেড়েছে ৭.৪১ টাকা। তার জেরে এখন সাধারণ পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৯.৮৫ টাকা এবং পাওয়ার ভ্যারিয়েন্টের ১২৯.৮৫ টাকা। 

অন্যদিকে ডিজেলের দামও বেড়েছে। লিটার প্রতি ২৫.০১ টাকা বেড়েছে প্রতি লিটার ডজেলের দাম। এখন সাধারণ ডিজেলের দাম ১২৩.৫২ টাকা এবং প্রিমিয়াম ডিজেলের দাম ১৩৩.৫২ টাকা হয়েছে। স্থানীয় করের কারণে অন্য শহরে দামের সামান্য তারতম্য হতে পারে। 

আরও বাড়তে পারে দাম?

একটি রিপোর্ট অনুযায়ী, পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। ফলে ভবিষ্যতে ডিজেলের দাম আরও বেড়ে ১৪৮ থেকে ১৬৫ টাকার মধ্যে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

চাপে বেসরকারি তেল সংস্থাগুলি

বিশেষজ্ঞদের মতে, সরকারি তেল সংস্থাগুলি এখনও দাম খুব একটা না বাড়ালেও বেসরকারি কোম্পানিগুলি ক্ষতির মুখে পড়ছে। সরকারি সংস্থাগুলির মতো কোনও ভর্তুকি না পাওয়ায় তারা বাধ্য হয়ে এই বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে।

নায়রাও বাড়িয়েছিল দাম

এর আগে নায়রা এনার্জি পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছিল। উল্লেখযোগ্যভাবে, নায়রার দেশে প্রায় ৬,৯৬৭টি পাম্প রয়েছে। অন্যদিকে শেল ইন্ডিয়ার কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অসমে ৩২৫টিরও বেশি পেট্রোল পাম্প রয়েছে।

কাঁচা তেলের দাম বাড়ছে 

ভারত তার প্রয়োজনের প্রায় ৮৮ শতাংশ কাঁচা তেল আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে দেশের জ্বালানির দামে। পশ্চিম এশিয়ায় সংঘাত বাড়ায় স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement