Gautam Adani Interview: 'আমার কাছে ২০২২ সাল স্পেশাল,' বললেন আদানি, জানালেন ব্যবসায়িক সাফল্যের মডেলও

Gautam Adani Interview: ইন্ডিয়া টুডে গোষ্ঠীর এডিটোরিয়াল ডিরেক্টর (পাবলিশিং) রাজ চেঙ্গাপ্পাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের বিচারে 'নিউজমেকার অফ দ্য ইয়ার' ঘোষণা করা হয়েছে গৌতম আদানিকে। 

Advertisement
'আমার কাছে ২০২২ সাল স্পেশাল,' বললেন আদানি, জানালেন ব্যবসায়িক সাফল্যের মডেলওগৌতম আদানি, ছবি: বনদীপ সিং

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani)। খুব বেশি ভূমিকার দরকার নেই। তিনি আদানি গোষ্ঠীর কর্ণধার (Adani Group Chairman)। কম বয়সেই উন্নতির শিখরে পৌঁছনো ভারতীয়দের একজন। যে নাম এখন একটি ব্র্যান্ড। ইন্ডিয়া টুডে গোষ্ঠীর এডিটোরিয়াল ডিরেক্টর (পাবলিশিং) রাজ চেঙ্গাপ্পাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের বিচারে 'নিউজমেকার অফ দ্য ইয়ার' ঘোষণা করা হয়েছে গৌতম আদানিকে। 

প্রশ্ন: ২০২২ সাল কেন আপনার কাছে স্পেশাল?

উত্তর: ধন্যবাদ রাজ। একাধিক বিষয়ের জন্য আমার কাছে ২০২২ সাল স্পেশাল। আমাদের আদানি উইলমার-এর IPO সাফল্য পেয়েছে। যার নির্যাস, আদানি উইলমার আমাদের গোষ্ঠীর একটি লিস্টেড কোম্পানি হয়ে গিয়েছে। আমাদের বিজনেস মডেল হল, আমরা কোম্পানি শুরু করি, তা সফল করি, তারপর তা লিস্টেড করাই। এই IPO সেটারই উদাহরণ। আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা হয়েছি। আমরা এসিসি ও অম্বুজা সিমেন্টকে প্রায় ১০.৫ বিলিয়ন ডলারে কিনেছি। এটি এখনও পর্যন্ত আমাদের সবচেয়ে বড় অধিগ্রহণ। ভারতেরও এযাবত্‍কালের সবচেয়ে বড় পরিকাঠামো ও মেটেরিয়াল বিজনেসের M&A লেনদেন। 

গৌতম আদানির ইন্টারভিউ
গৌতম আদানির ইন্টারভিউ

প্রশ্ন: আপনি ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির পাশাপাশি বিশ্বের তৃতীয় সবচেয়ে ধনী। কেমন লাগে? এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

উত্তর: রাজভাই, এই শ্রেণি ও নম্বরের আমার কাছে কোনও অর্থ রাখে না। এই সব মিডিয়া হাইপ। আমি প্রথম প্রজন্মের উদ্যোগী, যে শুরু থেকে সব কিছু নিজে তৈরি করেছে। আমার চ্যালেঞ্জ নিতে মজা লাগে, যত বড় চ্যালেঞ্জ, তত খুশি হই। আমার কাছে মানুষের জীবনে মানোন্নয়ন ও দেশের উন্নতিতেই সন্তুষ্টি। ঈশ্বরে ধন্যবাদ, তিনি আমাকে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন।

প্রশ্ন: আপনি খুশির কথা বললেন, কোন জিনিস আপনাকে সবচেয়ে বেশি খুশি করে?

উত্তর: এই বছরটা আমার কাছে খুব বড় ছিল। এই বছর আমি আমার ৬০তম জন্মদিন পালন করেছি। এছাড়া, আমার পরিবার আদানি ফাউন্ডেশনকে ৬০ হাজার কোটি টাকা দিয়েছে। এটি আমার মনে খুব কাছের। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও স্কিল ডেভেলপমেন্টের জন্য। এর থেকে আমার সন্তুষ্টি মেলে, তা যেকোনও পেশাদার উপলব্ধির চেয়ে বড়।

Advertisement

POST A COMMENT
Advertisement