আপাতত দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক FD-তে ৭.৫ শতাংশ বা তার বেশি সুদ দিচ্ছে। অবসর নেওয়ার পর অনেকেই ব্যাঙ্কে Fixed Deposit-এ টাকা জমা রাখেন। প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর সুদের টাকা পান। স্বাভাবিকভাবেই সিনিয়র সিটিজেনদের মধ্যে ফিক্সড ডিপোজিট বা FD জনপ্রিয়। আপাতত দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক FD-তে ৭.৫ শতাংশ বা তার বেশি সুদ দিচ্ছে। কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্কে সুদের হার ৮.৬০ শতাংশ পর্যন্ত।
সাধারণ বয়সের গ্রাহকদের তুলনায় সিনিয়র সিটিজেনরা FD-তে বেশি সুদ পান। সাধারণত ৬০ বছর বা তার বেশি বয়সিদের এই সুবিধা দেওয়া হয়। সরকারি ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক এবং ছোট ফাইন্যান্স ব্যাঙ্কের সুদের হারে অবশ্য পার্থক্য রয়েছে। কোন ব্যাঙ্কে কত সুদ পাওয়া যাচ্ছে, দেখে নিন।
স্মল ফিন্যান্স ব্যাঙ্কে সবচেয়ে বেশি সুদ
স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির মধ্যে কয়েকটি ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা ৮ শতাংশের বেশি সুদ পাবেন। তালিকায় সবচেয়ে উপরে রয়েছে Equitas এবং Ujjivan Small Finance Bank। এই দুই ব্যাঙ্কে সর্বোচ্চ ৮.৬০ শতাংশ সুদ পাবেন।
| ব্যাঙ্কের নাম | সর্বোচ্চ সুদের হার | কত দিনের FD |
|---|---|---|
| Equitas Small Finance Bank | ৮.৬০% | ৩ বছর ১ দিন |
| Ujjivan Small Finance Bank | ৮.৬০% | ৩ বছর ১ দিন থেকে ৩ বছর ৬ মাস |
| ESAF Small Finance Bank | ৮.৫০% | ৮০০ দিন |
| Suryoday Small Finance Bank | ৮.৫০% | ৫ বছর |
| Utkarsh Small Finance Bank | ৮.৫০% | ৬৬৬ দিন |
| Jana Small Finance Bank | ৮.৩০% | ৩ বছর |
| Shivalik Small Finance Bank | ৮.২৫% | ২৩ মাস ১ দিন থেকে ২৭ মাস |
| AU Small Finance Bank | ৭.৯০% | ৩০ মাস ১ দিন থেকে ৩৬ মাস |
| slice Small Finance Bank | ৭.৭৫% | ১৮ মাস ১ দিন থেকে ২ বছর |
বেসরকারি ব্যাঙ্কে কত সুদ পাবেন?
শুধু স্মল ফিন্যান্স ব্যাঙ্ক নয়। বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কও সিনিয়র সিটিজেনদের ৭.৫ শতাংশ বা তার বেশি সুদ দিচ্ছে।
তালিকায় সবচেয়ে বেশি সুদ দিচ্ছে YES Bank। এই ব্যাঙ্কে সর্বোচ্চ ৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। Bandhan Bank দিচ্ছে ৭.৯৫ শতাংশ। IndusInd Bank-এ সর্বোচ্চ সুদের হার ৭.৮৫ শতাংশ।
| ব্যাঙ্কের নাম | সর্বোচ্চ সুদের হার |
|---|---|
| YES Bank | ৮.০০% |
| Bandhan Bank | ৭.৯৫% |
| IndusInd Bank | ৭.৮৫% |
| SBM Bank India | ৭.৮০% |
| Tamilnad Mercantile Bank | ৭.৭০% |
| Karnataka Bank | ৭.৬৫% |
| Kotak Mahindra Bank | ৭.৫৫% |
| City Union Bank | ৭.৫০% |
| IDFC FIRST Bank | ৭.৫০% |
| RBL Bank | ৭.৫০% |
সরকারি ব্যাঙ্কে কোথায় বেশি সুদ?
সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে Central Bank of India সিনিয়র সিটিজেনদের ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। তবে এই সুদ পেতে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখতে হবে। ২,২২২ দিন এবং ৩,৩৩৩ দিনের FD-তে এই সুদ পাওয়া যাচ্ছে।
৭.৫০ শতাংশ বা তার বেশি সুদ দেওয়া সরকারি ব্যাঙ্কের তালিকায় আপাতত এই একটি ব্যাঙ্কই রয়েছে।