SIP calculator: ১০,০০০ টাকার SIP-তে সহজেই জমান ২০ লক্ষ টাকা, কতদিন লাগবে? হিসেব রইল

এখনকার দিনে টাকা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই অনেকেই ভবিষ্যতের কথা ভেবে টাকা জমাতে চান। কিন্তু সেটা কীভাবে জমাতে হবে, সেটা বুঝতে পারেন না। যদিও ভাল খবর হল, আপনি চাইলে নিয়মিত মিউচুয়াল ফান্ডে SIP করেই অনায়াসে ভাল পরিমাণ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এমনকী খুব সহজেই জমানো যাবে ২০ লক্ষ টাকা। 

Advertisement
১০,০০০ টাকার SIP-তে সহজেই জমান ২০ লক্ষ টাকা, কতদিন লাগবে? হিসেব রইলSIP ক্যালকুলেটর
হাইলাইটস
  • এখনকার দিনে টাকা ছাড়া কিছুই সম্ভব নয়
  • তাই অনেকেই ভবিষ্যতের কথা ভেবে টাকা জমাতে চান
  • নিয়মিত মিউচুয়াল ফান্ডে SIP করেই অনায়াসে ভাল পরিমাণ টাকা জমিয়ে ফেলতে পারবেন

এখনকার দিনে টাকা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই অনেকেই ভবিষ্যতের কথা ভেবে টাকা জমাতে চান। কিন্তু সেটা কীভাবে জমাতে হবে, সেটা বুঝতে পারেন না। যদিও ভাল খবর হল, আপনি চাইলে নিয়মিত মিউচুয়াল ফান্ডে SIP করেই অনায়াসে ভাল পরিমাণ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এমনকী খুব সহজেই জমানো যাবে ২০ লক্ষ টাকা। 


আসলে SIP হল একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। সেই টাকাটা মিউচুয়াল ফান্ড কিছু স্টকে বিনিয়োগ করে দেয়। তারপর মেলে রিটার্ন। 

মাখায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে মোটামুটি ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে এর থেকে বেশিও রিটার্ন পাওয়া যায়। আবার কিছু ক্ষেত্রে মেলে কম। তাই বিশেষজ্ঞের পরামর্শ মেনে আপনিও SIP-তে বিনিয়োগ করতে পারেন। 

এখন প্রশ্ন হল, মাসে ১০ হাজার টাকা করে ইনভেস্ট করে ঠিক কতদিনে জমিয়ে ফেলা যায় ২০ লক্ষ টাকা? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে। জেনে নিন সেই হিসেব। 

কত বছর লাগবে? 
সাধারণত মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশের মতো রিটার্ন মেলে। এই হিসেবে ৮.৫ বছর থেকে ৯ বছরের মধ্যে জমিয়ে ফেলতে পারেন ২০ লক্ষ টাকা। 

যদি একটু কম, ১০ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে ৯.৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে ধীরে হলেও টাকাটা জমিয়ে ফেলতে পারবেন। 

এছাড়া ১৫ শতাংশ হারে যদি রিটার্ন পান, সেক্ষেত্রে ৭.৫ বছর থেকে ৮ বছরেই জমে যাবে ২০ লক্ষ টাকা। তাই এই হিসেবগুলি অবশ্যই মাথায় রাখুন। সেই মতোই করুন ইনভেস্ট। 

মাথায় রাখতে হবে, লার্জক্যাপ স্টকে ঝুঁকি কম। কিন্তু রিটার্নও তেমন একটা বেশি নয়। ও দিকে মিডক্যাপ এবং স্মলক্যাপে ঝুঁকি কিছুটা বেশি। তেমনই এই সব মিউচুয়াল ফান্ডে রিটার্নও ভাল। তাই নিজের বুদ্ধি খরচ করে রিসার্চ করেই বিনিয়োগ করতে হবে। তাহলেই মিটে যাবে সমস্যা।  

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

POST A COMMENT
Advertisement