Indian Economy: IMF-এর রিপোর্টে ভারত নিয়ে বড় পূর্বাভাস, প্রভাব পড়তে পারে আপনার পকেটেও

IMF Forecast India Growth: ভারতের অর্থনীতির জন্য বেশ ভাল পূর্বাভাস দিল International Monetary Fund। অর্থনীতিবিদদের মতে, ২০২৬ ও ২০২৭; এই দুই বছরেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে।

Advertisement
IMF-এর রিপোর্টে ভারত নিয়ে বড় পূর্বাভাস, প্রভাব পড়তে পারে আপনার পকেটেও দুই বছরেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে।
হাইলাইটস
  • ভারতের অর্থনীতির জন্য বেশ ভাল পূর্বাভাস দিল International Monetary Fund।
  • এই দুই বছরেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে।
  • IMF-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের এই স্থিতিশীল বৃদ্ধির মূল কারণ একটাই।

IMF Forecast India Growth: ভারতের অর্থনীতির জন্য বেশ ভাল পূর্বাভাস দিল International Monetary Fund। অর্থনীতিবিদদের মতে, ২০২৬ ও ২০২৭; এই দুই বছরেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে। অর্থাৎ, বিশ্ব অর্থনীতির চাপ সত্ত্বেও মোটামুটি একভাবেই এগিয়ে চলবে ভারতের অর্থনীতি। অন্তত তাঁদের পূর্বাভাস সেই ইঙ্গিতই দিচ্ছে। বিশ্বজুড়ে এখন পরিস্থিতি বেশ টালমাটাল। তারপরও এমন ইতিবাচক কথা কেন বলছেন বিশেষজ্ঞরা? 

IMF-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের এই স্থিতিশীল বৃদ্ধির মূল কারণ একটাই। সেটা ভারতের দেশের মধ্যের বিশাল মার্কেট। ভারতের বিপুল জনসংখ্যার কারণে, এখানে যা উৎপাদন হয়, তার দেশের মধ্যই বিপুল চাহিদা থাকে। এর পাশাপাশি আপাতত আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। বিশেষত আমেরিকা তাদের শুল্ক নীতিতে কিছুটা ছাড় দিয়েছে। এর ফলে রপ্তানিতে চাপ কমেছে। ফলে দেশের ব্যবসা-বাণিজ্য কিছুটা হলেও গতি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের খরচ করার ক্ষমতা বাড়ছে। শহর হোক বা গ্রাম, বাজারে কেনাকাটার প্রবণতা বেড়েছে। এই কারণেই অর্থনীতির চাকা ঘুরছে। পাশাপাশি, সরকারি খরচ এবং পরিকাঠামো উন্নয়নও এই বৃদ্ধির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

IMF আরও জানিয়েছে, বিশ্বে যে ক'টি দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে অন্য়তম ভারত। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামিদিনে দেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

অর্থনীতিবিদদের একাংশের মতে, ৬.৫ শতাংশ বৃদ্ধির হার খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এতে নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। ছোট ব্যবসা থেকে বড় শিল্প; সব ক্ষেত্রেই বিনিয়োগ বাড়ার সম্ভাবনা থাকে।  

তবে এর মানে এই নয় যে সবার হাতে প্রচুর টাকা এসে যাবে। ভারতের মত উন্নয়নশীল, বিশাল জনসংখ্যার দেশের অর্থনীতিতে আর্থিক বৈষম্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাছাড়া আন্তর্জাতিক বাজার এখনও অনিশ্চিত। বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা, জ্বালানির দাম ওঠানামা; এই সব বিষয়ই ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই এখনও সতর্ক হয়েই সমস্ত সিদ্ধান্ত নিতে হবে বলে মত অর্থনীতিবিদদের।   

Advertisement

POST A COMMENT
Advertisement