Accenture-এর রিপোর্টে তছনছ IT Shares! এক দিনে 6.50% নামল ইনফোসিস, চাপে TCS-ও

অ্যাকসেঞ্চারের রিপোর্টে রেভেনিউ বৃদ্ধি কমার পূর্বাভাস। সঙ্গে সঙ্গে ধাক্কা খেল ভারতের তাবড় আইটি শেয়ার। ইনফোসিস, টিসিএস, এইচসিএলটেক-সহ একাধিক সংস্থার শেয়ারে বড় পতন। প্রযুক্তি খাতে খরচ কমার আশঙ্কায় চাপে বিনিয়োগকারীরা।

Advertisement
Accenture-এর রিপোর্টে তছনছ IT Shares! এক দিনে 6.50% নামল ইনফোসিস, চাপে TCS-ওপ্রযুক্তি খাতে খরচ কমার আশঙ্কায় চাপে বিনিয়োগকারীরা।
হাইলাইটস
  • ভারতের তথ্যপ্রযুক্তি (IT) খাতে বড় ধাক্কা।
  • সবচেয়ে বেশি চাপে Infosys, Tata Consultancy Services, HCLTech।
  • শুক্রবার বাজার খোলার পরেই আইটি শেয়ারের বিক্রির হিড়িক শুরু হয়।

ভারতের তথ্যপ্রযুক্তি (IT) খাতে বড় ধাক্কা। মার্কিন আইটি পরিষেবা সংস্থা অ্যাকসেঞ্চার (Accenture) তাদের বার্ষিক রেভেনিউ বৃদ্ধির পূর্বাভাস কমাতেই ধস নামল ভারতেপ আইটি শেয়ারেও। সবচেয়ে বেশি চাপে Infosys, Tata Consultancy Services, HCLTech-সহ একাধিক সংস্থার শেয়ার।

শুক্রবার বাজার খোলার পরেই আইটি শেয়ারের বিক্রির হিড়িক শুরু হয়। সকাল ১০টা নাগাদ নিফটি আইটি সূচক ৫ শতাংশেরও বেশি নিচে নেমে যায়। ইনফোসিসের শেয়ার প্রায় ৭.৬ শতাংশ পর্যন্ত পড়ে যায়। টিসিএসের শেয়ার ৫ শতাংশের বেশি এবং এইচসিএলটেক ৪ শতাংশেরও বেশি কমে যায়। 

শুধু বড় সংস্থাই নয়, মিড লেভেল আইটি সংস্থাগুলিও রেহাই পায়নি। Tech Mahindra, Wipro, Persistent Systems, Coforge, LTIMindtree এবং Mphasis-এর শেয়ারও কমতে শুরু করে। 

আইটি শেয়ারে ধস কেন?
বিশেষজ্ঞদের মতে, অ্যাকসেঞ্চার তাদের ২০২৬ অর্থবর্ষের রাজস্ব বৃদ্ধির পূর্বাভাসের উপরের সীমা কমিয়ে দিয়েছে। এর ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে আমেরিকা-সহ আন্তর্জাতিক বাজারে সংস্থাগুলি এখনও প্রযুক্তি খাতে অতিরিক্ত খরচ করতে অনিচ্ছুক। আর সেই কারণেই ভারতীয় আইটি সংস্থাগুলির ভবিষ্যৎ আয় বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ বেড়েছে।

বিশেষ করে মার্কিন বাজার ভারতীয় আইটি সংস্থাগুলির সবচেয়ে বড় আয়ের উৎস। ফলে সেখানে প্রযুক্তি খাতে খরচ কমলে তার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় কোম্পানিগুলির ব্যবসায়।

বহু বছরের সর্বনিম্নে বেশ কয়েকটি শেয়ার
শুক্রবারের ধাক্কায় ইনফোসিস এবং উইপ্রোর শেয়ার পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। টিসিএসও প্রায় ছয় বছরের মধ্যে সবচেয়ে নীচের দামে নেমে আসে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

AI নিয়ে দুশ্চিন্তা
বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র দ্রুত বিস্তারও প্রচলিত আইটি আউটসোর্সিং ব্যবসার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। যদিও ভারতীয় আইটি সংস্থাগুলি AI-ভিত্তিক পরিষেবায় জোর দিচ্ছে, তবু নতুন ব্যবসা থেকে কত দ্রুত আয় আসবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।

তবে বিশ্লেষকদের একাংশের মত, এই বড় পতনের ফলে অনেক আইটি শেয়ারের মূল্যায়ন এখন আকর্ষণীয় হয়ে উঠছে। ফলে আগামী দিনে নিম্নস্তরে কিছু বিনিয়োগকারীর কেনার আগ্রহও দেখা যেতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement