এখন শেয়ার বাজারে ১ লক্ষ টাকা ঢাললে কোথায় বিনিয়োগ করবেন? পরামর্শ বিশেষজ্ঞের

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমে গেলে বাজার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। গত এক মাসে BSE সেনসেক্স ৭.৩৩% বা ৫,৭৯৬.৬৪ পয়েন্ট কমেছে।

Advertisement
এখন শেয়ার বাজারে ১ লক্ষ টাকা ঢাললে কোথায় বিনিয়োগ করবেন? পরামর্শ বিশেষজ্ঞেরএখন শেয়ার বাজারে ১ লক্ষ টাকা ঢাললে কোথায় বিনিয়োগ করবেন?
হাইলাইটস
  • ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াতে শুরু করেছে।
  • ইরান যুদ্ধের পর ভারতীয় বাজার সবেচেয়ে বেশি পরিমাণে নেমে গিয়েছে।
  • গত এক মাসে BSE সেনসেক্স ৭.৩৩% বা ৫,৭৯৬.৬৪ পয়েন্ট কমেছে।

ফেব্রুয়ারির শেষ দিক থেকে ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াতে শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইজরায়েল বনাম ইরান যুদ্ধের পর ভারতীয় বাজার সবেচেয়ে বেশি পরিমাণে নেমে গিয়েছে। গত এক মাসে BSE সেনসেক্স ৭.৩৩% বা ৫,৭৯৬.৬৪ পয়েন্ট কমেছে। অন্যদিকে নিফটি ৫০ নেমেছে ৭.২২% বা ১,৭৬৭ পয়েন্ট কমে গিয়েছে।

যুদ্ধ ও মুদ্রাস্ফীতির জেরে চাপ বেড়েছে

অপরিশোধিত তেলের টানা দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং বিদেশি বিনিয়োগকারীদের (এফআইআই) শেয়ার বিক্রির কারণে বাজারের উপর চাপ বেড়েছে। যা সরাসরি বিনিয়োগকারীদের পোর্টফোলিওকে প্রভাবিত করছে এবং রিটার্ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ETF-এর উপর বাজি ধরা হচ্ছে

তবে, বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমে গেলে বাজার দ্রুত পুনরুদ্ধার হতে পারে। Pace 360-এর কো-ফাউন্ডার এবং প্রধান বৈশ্বিক কৌশলবিদ অমিত গোয়েল বিজনেস টুডে টিভিকে বলেছেন, তিনি ইটিএফ-এ বিনিয়োগকে একটি ভালো অপশন বলে মনে করেন।

বিনিয়োগকারীদের জন্য কী পরামর্শ?


অমিত গোয়েল পরামর্শ দিয়েছেন, যদি কোনও বিনিয়োগকারী ১৫ দিনের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, তাহলে সেই অর্থের ৬০% নিফটি ETF-এ, ২০% Junior BeES ETF-এ এবং ২০% প্রাইভেট ব্যাঙ্কিং ইটিএফ-এ বিনিয়োগ করা উচিত।

নিফটির ওপর কেন আস্থা দেখাচ্ছেন?

গোয়েলের মতে, নিফটি ETF-গুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এগুলো থেকে ৭-৮ শতাংশ রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, নিফটির পতন অনেক একক স্টকের তুলনায় কম হয়েছে, যা বাজারের জন্যও একটি সংকেত। পাশাপাশি তিনি বিশ্বাস করছেন, ভারতীয় বাজার আরও দরপতন হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে বাজার চাপের মধ্যে রয়েছে, কিন্তু ইটিএফ-এর মতো বৈচিত্র্যময় বিনিয়োগের অপশনগুলি ঝুঁকি ভারসাম্যে সাহায্য করতে পারে। আপাতত বাজারের গতিবিধি নির্ধারণে যুদ্ধ এবং অপরিশোধিত তেলের গতিপ্রকৃতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 

POST A COMMENT
Advertisement