গত 6 মাসে 21% কমা এই Private Bank এ মালিকানা বাড়াচ্ছে LIC, বুঝুন আপনার লাভ না ক্ষতি

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কে নিজেদের অংশীদারি বাড়াতে চলেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। এজন্য ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে তারা।

Advertisement
গত 6 মাসে 21% কমা এই Private Bank এর মালিকানা বাড়াচ্ছে LIC, বুঝুন আপনার লাভ না ক্ষতিএইচডিএফসি ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়াচ্ছে এলআইসি
হাইলাইটস
  • এইচডিএফসি ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়াচ্ছে এলআইসি।
  • আরবিআই দিল অনুমতি।

একটি বেসরকারি ব্যাঙ্কে নিজেদের অংশীদায়িত্ব বাড়াচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। দেশের বৃহত্তম বিমা সংস্থাকে এ ব্যাপারে অনুমোদন দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ওই ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়িয়ে সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ করার প্রস্তাবে সবুজ সংকেত পেয়েছে এলআইসি। আগামী দিনে দুই সংস্থার শেয়ারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি বুঝুন সহজ ভাষায়।

আসলে এইচডিএফসি ব্যাঙ্কে (HDFC Bank) নিজেদের অংশীদারি বাড়াতে চলেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। এই শেয়ার কেনার জন্য ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অনুমোদন পেয়েছে তারা।  গত ১৯ অগাস্টের সেরির কাছে জমা দেওয়া ফাইলিংয়ে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) জানিয়েছে, ব্যাঙ্কের পরিশোধিত শেয়ার মূলধন বা ভোটিং রাইটের সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ অধিগ্রহণের জন্য এলআইসির আবেদন অনুমোদন করেছে RBI। বর্তমানে ওই ব্যাঙ্কের মোট শেয়ার মূলধনের ৪.১১ শতাংশ হাতে রয়েছে এলআইআইসির। আরবিআইয়ের অনুমোদনের ফলে সেই অংশীদারি আরও বাড়ানোর সুযোগ পেল দেশের বৃহত্তম বিমা সংস্থাটি। তবে এলআইসির অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রক সেবির নির্দেশিকা-সহ যাবতীয় আইনগত নিয়ম মেনে চলতে হবে।

কত শতাংশ শেয়ার রয়েছে এলআইসির?

১৪ অগাস্ট পর্যন্ত  এইচডিএফসি ব্যাঙ্কে ৪.১১ শতাংশ অংশীদারিত্ব ছিল এলআইসির। অর্থাৎ নতুন করে আরও ৫.৮৮ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব বাড়ানোর অনুমোদন পেল বিমা সংস্থাটি। এলআইসির জন্য এই অনুমোদন তাৎপর্যপূর্ণ। এইচডিএফসি ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়লে আর্থিক পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগের পরিধি আরও বাড়বে।

এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের খারাপ হাল

এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারও তেমন ভাল রিটার্ন দেয়নি বিনিয়োগকারীদের। গত এক মাসে ৮ শতাংশ পড়েছে স্টক। গত ৬ মাসে ২১ শতাংশ পতন। বুধবারও শেয়ারের দাম পড়ে দাঁড়ায় ৭২০.৬৫ টাকা। শুক্রবার শেয়ারের দাম ছিল ৭২৯ টাকা। 

অন্যদিকে, এইচডিএফসি ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়ানোর খবরের প্রভাব এলআইসির শেয়ারেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিককালে এই বিমা সংস্থার শেয়ার ভাল পারফর্ম করতে পারেনি। বুধবার বাজার বন্ধ হওয়ার পর এলআইসির শেয়ার ০.৭৪ শতাংশ বেড়ে ৪১৩.০৫ টাকায় বন্ধ হয়েছিল। শুক্রবার শেয়ারের দাম ছিল ৪২৪ টাকা। 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement