এচডিএফসি ও এলআইসিদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক HDFC ও দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা LIC নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যার প্রভাব খুব দুই সংস্থারই শেয়ারের দামের উপর পড়বে। HDFC ব্যাঙ্কের আরও শেয়ার কেনার প্রস্তুতি নিচ্ছে LIC। যার নির্যাস, এইচডিএফসি ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়াতে চলেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। এই তথ্যটি এইচডিএফসি ব্যাংক একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে। RBI-এর অনুমোদনের ফলে LIC এই বেসরকারি ব্যাঙ্কে নিজেদের অংশীদারিত্ব বর্তমান ৪.১১ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ করতে পারবে।
এখন HDFC Bank-এ LIC-এর কত শেয়ার রয়েছে?
ডিপোজিটরি তথ্য অনুযায়ী, ১৪ অগাস্ট ২০২৬ পর্যন্ত HDFC ব্যাঙ্কে LIC-এর ৪.১১ শতাংশ অংশীদারিত্ব ছিল। এবার আরও ৫.৮৮ শতাংশ শেয়ার কেনার অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থা। এর ফলে HDFC ব্যাঙ্কে LIC-এর মোট অংশীদারিত্ব বেড়ে ৯.৯৯ শতাংশ পর্যন্ত হতে পারে। এই অংশীদারিত্ব বাড়ানোর জন্য RBI-এর কাছে আবেদন জানিয়েছিল LIC। সেই আবেদনের ভিত্তিতেই অনুমোদন দেওয়া হয়েছে।
নজরে LIC-এর শেয়ার
HDFC ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়ানোর খবর LIC-এর শেয়ারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বুধবার LIC-এর শেয়ার ০.৭৪ শতাংশ বেড়ে ৪১৩.০৫ টাকা দরে বন্ধ হয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই LIC-র শেয়ারে চাপ রয়েছে। ফলে HDFC ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়ানোর খবর বিনিয়োগকারীদের মনোভাবে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
কী অবস্থা HDFC ব্যাঙ্কের শেয়ারের?
বুধবার HDFC Bank-এর শেয়ার সামান্য কমে ৭২০.৬৫ টাকা দরে বন্ধ হয়েছে। গত এক মাসে ব্যাঙ্কটির শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। গত ছয় মাসে বাজারের অস্থিরতার মধ্যে HDFC ব্যাঙ্কের শেয়ারে প্রায় ২১ শতাংশ পতন হয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারপিছু প্রায় ১৯২ টাকা কমেছে দাম।
আজ অর্থাত্ বৃহস্পতিবার বাজার খুলতেই HDFC ব্যাঙ্কের শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন এইচডিএফসি-র স্টকের দাম ৭২৭ টাকা ৬০ পয়সা করে। বুধবারের চেয়ে ১.০৬ শতাংশ মতো বেশি। যদিও ২০২৬ সালে এখনও পর্যন্ত এই ব্যাঙ্কের স্টকের দাম ২৬.৬ শতাংশ পড়েছে।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। শেয়ার বাজারে বিনিয়োগের আগে অবশ্যই কোনও যোগ্য বাজার বিশেষজ্ঞ বা আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিন।