Mother Dairy Hikes Milk Prices: ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, নতুন রেট কত?

দুধের দাম (Milk Prices) বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)। ইনপুট খরচ বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।

Advertisement
ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, নতুন রেট কত?ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি
হাইলাইটস
  • দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি
  • গরুর দুধ এবং টোকেন দুধের দাম বাড়েনি

দুধের দাম (Milk Prices) বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)। ইনপুট খরচ বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে। এ নিয়ে এই বছরে পাঁচবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। লিটার প্রতি ২ টাকা বেড়ে মাদার ডেইরি ফুল-ক্রিম দুধের (Full-Cream Milk) নতুন দাম হয়েছে ৬৬ টাকা। টোনড মিল্কের (Toned Milk) দাম লিটার প্রতি ২ টাকা বেড়ে হয়েছে ৫৩ টাকা। ডাবল-টোনড দুধের দামও প্রতি লিটারে ২ টাকা বেড়েছে। নতুন দাম হয়েছে ৪৭ টাকা। তবে, মাদার ডেয়ারি গরুর দুধ এবং টোকেন (বাল্ক ভেন্ডেড) দুধের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

দুধের এই দাম বৃদ্ধি পরিবারের বাজেটে প্রভাব ফেলবে। মাদার ডেয়ারি জানিয়েছে, খামার থেকে বেশি দামে দুধ আসার কারণে ব্য়ায় বৃদ্ধি হয়েছে। সেই কারণে তাদেরও দাম বাড়াতে হল। সংস্থাটি বলেছে, ইনপুট খরচ বাড়ার কারণে গত বছরের তুলনায় এ বছর কাঁচা দুধের দাম প্রায় ২৪ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন:DA 7th Pay Commission: বিরাট খবর! নতুন বছরে ডিএ বৃদ্ধি-সহ ৩টি সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা

চলতি বছরে এনিয়ে পাঁচবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। ২১ নভেশ্বর শেষবার দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। ফুল-ক্রিম দুধের দাম লিটার প্রতি ১ টাকা এবং টোকেন মিল্কের দাম ২ টাকা করে বাড়ানো হয়েছিল। তার আরও আগে লিটার প্রতি ২ টাকা বেড়েছিল দাম।

POST A COMMENT
Advertisement