Mukesh Ambani Resigns: Jio থেকে সরলেন মুকেশ অম্বানি, ডিরেক্টর পদ থেকে ইস্তফা

জিও-র ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন শিল্পপতি মুকেশ অম্বানি। গত বছরের নভেম্বরে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুকেশ অম্বানি নিজের ব্যবসা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছেন। তেল থেকে টেলিকম পর্যন্ত বিস্তৃত এই বিশাল ব্যবসার উত্তরাধিকারী বাছতে ওয়ালটন পরিবারের পথ অনুসরণ করবেন মুকেশ। 

Advertisement
Jio থেকে সরলেন মুকেশ অম্বানি, ডিরেক্টর পদ থেকে ইস্তফা  মুকেশ অম্বানি- ফাইল ছবি।
হাইলাইটস
  • ডিরেক্টর পদ থেকে ইস্তফা মুকেশ অম্বানির।
  • চেয়ারম্যান হিসেবে নিয়োগ আকাশ অম্বানির।

রিলায়েন্স জিও-এর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ অম্বানি। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছে সংস্থার পরিচালন পর্ষদ। রিলায়েন্স জিও বিবৃতি দিয়ে জানিয়েছে, ২৭ জুন সংস্থার ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন অম্বানি। চেয়ারম্য়ান হিসেবে মুকেশ-পুত্র আকাশকে অনুমোদন দিয়েছে বোর্ড। তাঁকে সংস্থার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে মুকেশের ইস্তফার খবর দিয়েছে রিলায়েন্স জিও। তারা জানিয়েছে, ২৭ জুন বাজার বন্ধ হওয়ার পর মুকেশ আম্বানির পদত্যাগ গ্রহণ করা হয়েছে। আকাশ অম্বানিকে বোর্ডের চেয়ারম্যান করার কথাও জানিয়েছে সংস্থাটি। পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দিতে মুকেশের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক আকাশ অম্বানি। Jio-এর 4G সফল হওয়ার পিছনে তাঁর কৃতিত্বও রয়েছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে পঙ্কজ মোহন পাওয়ারকে। ২৭ জুন থেকে আগামী ৫ বছরের জন্য তাঁর এই নিয়োগ। ইনডিপেন্ডেন্ট ডিরেক্টরের পদ দেওয়া হয়েছে রামিন্দর সিং গুজরাল ও কেভি চৌধরীকে।    

গত বছরের নভেম্বরে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুকেশ অম্বানি নিজের ব্যবসা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছেন। তেল থেকে টেলিকম পর্যন্ত বিস্তৃত এই বিশাল ব্যবসার উত্তরাধিকারী বাছতে ওয়ালটন পরিবারের পথ অনুসরণ করবেন মুকেশ। বলে রাখি, ওয়ালমার্ট ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন বিশ্বের বৃহত্তম খুচরা চেইনের উত্তরাধিকারের জন্য পরিবারকেই সামনে রাখায় বিশ্বাসী। সেই পথই অনুসরণ করতে চলেছেন অম্বানি।

আরও পড়ুন- কেন্দ্রের কঠোর নীতি, ছোট গাড়ি বিক্রি বন্ধ করে দিতে পারে Maruti Suzuki!

POST A COMMENT
Advertisement