Post Office RD Scheme: মাত্র ৩০০টাকা করে জমিয়েই ১৫ লক্ষ টাকার মোটা ফান্ড, পোস্ট অফিসের এই স্কিমে সুদে মোটা আয়

Post Office RD Scheme: ঝুঁকিমুক্ত এই প্রকল্পগুলিতে নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয় এবং প্রতি তিন মাস অন্তর সুদের হার পর্যালোচনা করা হয়। এই জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম পোস্ট অফিস রিকারিং ডিপোজিট বা আরডি স্কিম। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৬ দশমিক ৭ শতাংশ হারে সুদ মিলছে। নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করলে মেয়াদ শেষে বড় অঙ্কের তহবিল গড়ে তোলা সম্ভব।

Advertisement
মাত্র ৩০০টাকা করে জমিয়েই ১৫ লক্ষ টাকার মোটা ফান্ড, পোস্ট অফিসের এই স্কিমে সুদে মোটা আয়মাত্র ৩০০টাকা করে জমিয়েই ১৫ লক্ষ টাকার মোটা ফান্ড, পোস্ট অফিসের এই স্কিমে সুদে মোটা আয়

Post Office RD Scheme: নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত রিটার্ন চান এমন সঞ্চয়কারীদের কাছে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি দীর্ঘদিন ধরেই ভরসার জায়গা। ঝুঁকিমুক্ত এই প্রকল্পগুলিতে নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয় এবং প্রতি তিন মাস অন্তর সুদের হার পর্যালোচনা করা হয়। এই জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম পোস্ট অফিস রিকারিং ডিপোজিট বা আরডি স্কিম। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৬ দশমিক ৭ শতাংশ হারে সুদ মিলছে। নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করলে মেয়াদ শেষে বড় অঙ্কের তহবিল গড়ে তোলা সম্ভব।

পোস্ট অফিস আরডি স্কিমে মাত্র ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিক নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতি মাসে নির্দিষ্ট অঙ্ক জমা দেওয়ার সুযোগ থাকায় এককালীন বড় অঙ্কের টাকা বিনিয়োগের প্রয়োজন হয় না। ফলে নিয়মিত সঞ্চয়ের অভ্যাসও তৈরি হয়। এই প্রকল্পের মূল মেয়াদ পাঁচ বছর। তবে মেয়াদ পূর্ণ হওয়ার পরে আরও পাঁচ বছরের জন্য এটি বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে আরও বেশি সঞ্চয় এবং সুদের সুবিধা পাওয়া যায়।

এই প্রকল্পের আর একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ঋণের সুযোগ। অ্যাকাউন্ট খোলার এক বছর পর গ্রাহক জমা হওয়া অর্থের ভিত্তিতে ঋণ নিতে পারেন। জমাকৃত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যায় এবং এই ঋণের উপর ২ শতাংশ হারে সুদ ধার্য করা হয়।

যদি কোনও ব্যক্তি প্রতিদিন ৩০০ টাকা করে সঞ্চয় করেন, তাহলে প্রতি মাসে তাঁর জমার পরিমাণ হবে ৯ হাজার টাকা। সেই হিসেবে পাঁচ বছরে মোট জমা হবে ৫ লক্ষ ৪০ হাজার টাকা। মেয়াদ আরও পাঁচ বছর বাড়ালে মোট জমার অঙ্ক দাঁড়াবে ১০ লক্ষ ৮০ হাজার টাকা। ১০ বছর শেষে মোট প্রাপ্তির পরিমাণ হতে পারে ১৫ লক্ষ ২০ হাজার ৮৮৯ টাকা। অর্থাৎ মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকা বিনিয়োগ করে শুধুমাত্র সুদ বাবদই প্রায় ৪ লক্ষ ৪০ হাজার ৮৮৯ টাকা আয়ের সুযোগ রয়েছে।

Advertisement

নিয়মিত অল্প অঙ্কের সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের জন্য বড় তহবিল গড়ে তুলতে চাইলে পোস্ট অফিসের এই রিকারিং ডিপোজিট প্রকল্প অনেকের জন্য কার্যকর বিকল্প হতে পারে।

 

POST A COMMENT
Advertisement