potato price in west bengal today: আজ নতুন আলুর দাম কত, স্টোরে বন্ড কত দরে কেনা-বেচা চলছে?

গত দুদিনে আলুর দাম কিছুটা বেড়েছে। হুগলির এক আলু ব্যবসায়ী জানিয়েছে, আলুর চাহিদা না থাকায় প্রথমে দাম পাচ্ছিলেন না কৃষকরা। তবে এবার স্টোরে ও ডালায় আলুর চাহিদা কিছুটা বেড়েছে।

Advertisement
আজ নতুন আলুর দাম কত, স্টোরে বন্ড কত দরে কেনা-বেচা চলছে?আজ নতুন আলুর দাম কত
হাইলাইটস
  • স্টোরে ও ডালায় আলুর চাহিদা কিছুটা বেড়েছে
  • আগামী কয়েকদিন দাম আরও চড়তে পারে

৬৫০ টাকা কুইন্টাল দরে সরকার আলু কিনছে, যদিও সরকারকে আলু বিক্রি করার আগ্রহ দেখাচ্ছেন না কৃষকরা। দেশের মধ্যে আলু (Potato) উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। এই মরসুমে ভাল দাম পাওয়ার আশা করেছিলেন কৃষকরা। যদিও আলুর ভাল দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের। কৃষকদের দাবি, বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছে। দাম তো নেই, সঙ্গে ফলনও কম হচ্ছে। যা নিয়ে চিন্তায় কৃষকরা। গত বছর মাঠে দাম কিছুটা থাকলেও স্টোরে আলু রেখে সবাই প্রায় লোকসান খেয়েছেন। এবার আবার ভাল আবহাওয়ার কারণে ব্যাপক উৎপাদনের আশা করছিলেন কৃষকরা।

কিন্তু আশা মতো ফলন হচ্ছে না। বিঘে প্রতি গড়ে ৬০ বস্তা আলু হচ্ছে। রাজ্যে আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এখন জ্যোতি আলু (Jyoti Potato) তোলা চলছে। তবে, গত দুদিনে আলুর দাম কিছুটা বেড়েছে। হুগলির এক আলু ব্যবসায়ী জানিয়েছে, আলুর চাহিদা না থাকায় প্রথমে দাম পাচ্ছিলেন না কৃষকরা। তবে এবার স্টোরে ও ডালায় আলুর চাহিদা কিছুটা বেড়েছে। সেই কারণে দামও কিছুটা চড়েছে। আগামী কয়েকদিন দাম আরও চড়তে পারে। যাতে লাভবান হবেন কৃষকরা।

আমরা এই প্রতিবেদনে ৯ মার্চ বৃহস্পতিবার বাংলার কোথায় কী দামে আলু বিক্রি হচ্ছে (Potato prices in West Bengal) তা জানব। কোন জায়গায়, কোন ইউনিটে আলুর দাম (Potato mandi price) কত তা একেবারে সকালেই জেনে নিতে পারবেন কৃষক ও ব্যবসাসী ভাইয়েরা। তাতে আলু কেনা-বেচা করতে তাঁদের সুবিধা হবে।

আরও পড়ুন: Potato West Bengal: চাষিদের থেকে আলু কিনছে সরকার, কত দামে-কতটা আলু বিক্রি করা যাবে?

  • আলিপুরদুয়ার: ২১০ টাকা (৫০ কেজি বস্তা হিসেবে স্টোর লোডের দাম)
  • দিনহাটা (কোচবিহার): ২২৫ টাকা 
  • কোচবিহার: ২২০ টাকা
  • জলপাইগুড়ি: ২২০ টাকা
  • মাথাভাঙা: ২০০ টাকা
  • ধূপগুড়ি (জলপাইগুড়ি): ২২০ টাকা
  • আমলাগোরা (মেদিনীপুর): ৩৩০ টাকা
  • বদনগঞ্জ: ৩৬০ টাকা
  • বেলিয়াতোড়: ৩৫০ টাকা
  • বাঁকাদহ: ৩৫০ টাকা
  • চমকাইতলা: ৩৫০ টাকা
  • চাতরা: ৩৫০ টাকা
  • চন্দ্রকোনা রোড: ৩৫০ টাকা
  • চন্দ্রকোনা টাউন: ৩৫০ টাকা
  • গড়বেতা: ৩৫০ টাকা
  • জোরকা: ৩৫০ টাকা
  • জয়পুর: ৩৫০ টাকা
  • কোতুলপুর: ৩৬০টাকা
  • কুমরুল: ৩৫৫ টাকা
  • কামারপুকুর: ৩৬০ টাকা
  • কারালাঘাট (পূর্ব বর্ধমান): ৩৯০ টাকা
  • মসাগ্রাম: ৪২০ টাকা
  • ডাকবাংলো: ৩৪০ টাকা
  • জামালপুর: ৪২০ টাকা
  • ময়নাপুর: ৩৫০ টাকা
  • সোনামুখি: ৩৫০ টাকা
  • সুরে কালনা: ৩৯০ টাকা
  • উদয় নারায়ণপুর: ৪০০ টাকা
  • কলকাতা: ৪৩০ টাকা
  • পাণ্ডুয়া: ৪৩০  টাকা
  • বর্ধমান: ৪০০ টাকা
  • তারকেশ্বর:  ৪৩০ টাকা

সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় দাম ভিন্ন হতে পারে। আলু বিক্রি করার আগে লোকাল বাজারে দাম জেনে তবেই বিক্রি করবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement