রেপো রেট বাড়িয়ে দিল RBIরেপো রেট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৫ অক্টোবর থেকে শুরু হওয়া মানিটারি পলিসি বৈঠকের পর ৭ অক্টোবর, অর্থাৎ আজ মানিটারি পলিসি বৈঠকের সিদ্ধান্ত জানাল RBI। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, বাড়ানো হল রেপো রেট। আরবিআই গভর্নর সঞ্জীব মালহোত্রা বুধবার এই রেপো রেট বৃদ্ধির ঘোষণা করলেন।
রেপো রেট কতটা বাড়ানো হল?
রেপো রেটে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করলেন RBI গভর্নর। এরফলে নয়া রেপো রেট ৫.২৫ শতাংশ থেকে বেড়ে হল ৫.৫০ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে এই প্রথম রেপো রেট বাড়াল RBI।
গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, "অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি, ঘটনাবলী এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিস্তারিত মূল্যায়ণ করে MPC সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫ শতাংশ করার পক্ষে ভোট দিয়েছে।"
রেপো রেট কী?
সহজ কথায়, RBI যে সুদের হারে দেশের ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেই সুদের হারকেই বলে রেপো রেট। ব্যাঙ্কগুলি এই সুদের হারের উপর আরও সুদ চাপিয়ে সাধারণ মানুষকে ঋণ দেয়। ফলে রেপো রেটের ওঠা-নামার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের ঋণও মহার্ঘ অথবা সস্তা হয়।
রেপো রেট বৃদ্ধির ফলে কী হবে?
রেপো রেট বাড়ানোর এফেক্ট সরাসরি আমজনতার উপরে পড়তে চলেছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কারণ, রেপো রেট বাড়ানোর ফলে এবার ব্যাঙ্কগুলিও ধীরে ধীরে হোম লোনের মতো দীর্ঘ মেয়াদী লোনে সুদের হার বৃদ্ধি করবে। ফলে হোম লোন চলা আমজনতার সুদের হার বৃদ্ধি পাবে।
এই বৃদ্ধি আগে থেকেই প্রত্যাশিত ছিল?
এটি ছিল ২০২৬ সালে রিজার্ভ ব্যাঙ্কের চতুর্থ এমপিসি বৈঠক। এপ্রিল, জুন এবং আগস্টে অনুষ্ঠিত বৈঠকগুলোতে রেপো রেট ৫.২৫%-এ অপরিবর্তিত রাখা হয়েছিল। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্য এবং মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা আগে থেকেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধির আশঙ্কা করছিলেন। এবার সেই তথ্যই নিশ্চিত করল RBI.