ভুল বুঝিয়ে খারাপ প্ল্যান বেচে দিয়েছে সেলসপার্সন? ১০০% রিফান্ড করতে হবে গ্রাহককে, কড়া নির্দেশ RBI-এর

ফিনান্সিয়াল প্রোডাক্ট বা আর্থিক পণ্য বিক্রির ক্ষেত্রে আরও কড়া অবস্থান নিল RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে আর্থিক পণ্যের মিস সেলিং রোধ করার জন্য বা ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর কৌশল (ডার্ক প্যাটার্ন) রোধ করার জন্য একটি খসড়া নির্দেশিক জারি করা হয়েছে। 

Advertisement
ভুল বুঝিয়ে খারাপ প্ল্যান বেচে দিয়েছে সেলসপার্সন? ১০০% রিফান্ড করতে হবে গ্রাহককে, কড়া নির্দেশ RBI-এরRBI খসড়া নির্দেশিকা
হাইলাইটস
  • আর্থিক পণ্য বিক্রির ক্ষেত্রে আরও কড়া অবস্থান নিল RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • মিস সেলিং (ভুল বুঝিয়ে বিক্রি) প্রমাণিত হলে অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিউটকে ১০০ শতাংশ অর্থ ফেরত দিতে হবে গ্রাহককে
  • গ্রাহকের সম্মতি গ্রহণ করার ক্ষেত্রে আরও কঠিন নিয়ম মেনে চলতে হবে

ফিনান্সিয়াল প্রোডাক্ট বা আর্থিক পণ্য বিক্রির ক্ষেত্রে আরও কড়া অবস্থান নিল RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে আর্থিক পণ্যের মিস সেলিং রোধ করার জন্য বা ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর কৌশল (ডার্ক প্যাটার্ন) রোধ করার জন্য একটি খসড়া নির্দেশিক জারি করা হয়েছে। 

এই নির্দেশিকা অনুযায়ী, মিস সেলিং (ভুল বুঝিয়ে বিক্রি) প্রমাণিত হলে অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিউটকে ১০০ শতাংশ অর্থ ফেরত দিতে হবে গ্রাহককে। পাশাপাশি গ্রাহকের সম্মতি গ্রহণ করার ক্ষেত্রে আরও কঠিন নিয়ম মেনে চলতে হবে। সেই সঙ্গে ফিনান্সিয়াল সার্ভিস বিক্রির ক্ষেত্রে ডিজিট্যাল ইন্টারফেসের উপর নজরদারি বাড়াতে হবে। 

৪ মার্চ ২০২৬ পর্যন্ত জনমত গ্রহণের জন্য প্রকাশিত হয়েছে এই খসড়া। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক পরিষেবায় সুরক্ষা, স্বচ্ছতা বাড়ানোই লক্ষ্য বলে জানা যাচ্ছে।   

ডার্ক প্যাটার্নে কড়া নিষেধাজ্ঞা
এই খসড়াতে ডার্ক প্যাটার্নের বিরুদ্ধে বিশেষভাবে কড়া নিষেধাজ্ঞা আনা হয়েছে। আরবিআই মনে করে যে কিছু ডিজাইন বা ইন্টারফেস গ্রাহকদের ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচনা করে। এই প্রসঙ্গে এআইএফএল-কে  নির্দেশ দিয়েছে আরবিআই। তাতে বলা হয়েছে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে কোনও প্রতারণামূলক বা বিভ্রান্তিকর ডিজাইন ব্যবহার করা যাবে না। নইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

এক্ষেত্রে নিয়মিত ইউজার টেস্টিং এবং অভ্যন্তরীণ অডিট করতে হবে। এসবের মাধ্যমেই ডার্ক প্যাটার্ন চিনে ফেলতে হবে। এসবের পাশাপাশি ২০২৩ সালে জারি হওয়া Central Consumer Protection Authority–এর ডার্ক প্যাটার্ন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে।

মিস-সেলিং রুখতে কড়া আরবিআই...
এই খসড়া অনুযায়ী, কোনও আর্থিক পণ্য বিক্রির আগে গ্রাহককে সমস্ত বিষয়টা জানাতে হবে। তাঁর সম্মতি নিয়েই বিক্রি করতে হবে প্রোডাক্ট। 

এছাড়া একটি পরিষেবার সঙ্গে অন্য পরিষেবা কেনা বাধ্যতামূলক করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। এছাড়া পণ্য বিক্রির ৩০ দিনের মধ্যে গ্রাহকের মতামত জানতে হবে। 

Advertisement

১০০ শতাংশ রিফান্ড
মিস সেলিংয়ের ক্ষেত্রে RBI স্পষ্ট কড়া নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে ভুল বুঝিয়ে প্রোডাক্ট বেচা বা একটি পণ্যের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করা হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গ্রাহকের দেওয়া সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে ক্ষতিপূরণ।

 

POST A COMMENT
Advertisement