Loan Emi Hike : বাড়ি-গাড়ির লোনে বড় ধাক্কা, রেপো রেট বাড়তেই সুদ বাড়াল একাধিক ব্যাঙ্ক

৭ অক্টোবর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রায় চার বছর পর এই প্রথম রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Advertisement
বাড়ি-গাড়ির লোনে বড় ধাক্কা, রেপো রেট বাড়তেই সুদ বাড়াল একাধিক ব্যাঙ্কহোম লোনে বাড়ল সুদ
হাইলাইটস
  • এবার বেশি টাকা গুণতে হবে EMI
  • কোন কোন ব্যাঙ্ক বাড়াল সুদের হার?

রেপো রেট বৃদ্ধির জেরে হোম লোন-সহ একাধিক ক্ষেত্রে সুদ বাড়ানোর পথে হাঁটল দেশের একাধিক বড় ব্যাঙ্ক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা (BoB), ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BoI) এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)-সহ একাধিক ঋণদাতা সংস্থা তাদের রেপো-লিঙ্কড লেন্ডিং রেট বাড়িয়েছে। ফলে বাড়ি, গাড়ি বা অন্যান্য ঋণ নেওয়া গ্রাহকদের উপর বাড়তে পারে সুদের বোঝা।

৭ অক্টোবর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রায় চার বছর পর এই প্রথম রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাঙ্ক। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির গতি এবং দেশের মুদ্রার অবমূল্যায়নের জেরে আগামী দিনে আরও সুদ বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছে RBI।

রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি (MPC)। কমিটির সব সদস্যই সুদ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্র দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রেপো রেট বাড়াল RBI। বাজারে সুদ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। নয়া সিদ্ধান্তের জেরে আপাতত সুদ কমানোর সম্ভাবনার দরজাও কার্যত বন্ধ হয়ে গেল।

RBI-এর সিদ্ধান্তের পরই ঋণের সুদ বাড়ানোর কথা জানিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। PNB জানিয়েছে, রেপো রেট বৃদ্ধির কারণে তাদের RLLR (Repo Linked Lending Rate) ৮.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৩৫ শতাংশ করা হয়েছে। ৮ অক্টোবর থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। এর মধ্যে ০.৩৫ শতাংশের BSP-ও রয়েছে। তবে PNB জানিয়েছে, তাদের  বা MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) এবং Base Rate-এ কোনও পরিবর্তন করা হয়নি।

ব্যাঙ্ক অফ বরোদাও RBLR ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ৭.৯০ শতাংশ থেকে এই হার বেড়ে হয়েছে ৮.১৫ শতাংশ।

চেন্নাই-ভিত্তিক ইন্ডিয়ান ব্যাঙ্কও রেপো-লিঙ্কড বেঞ্চমার্ক লেন্ডিং রেট বা RBLR বাড়িয়েছে। ৭.৯৫ শতাংশ থেকে এই হার বেড়ে হয়েছে ৮.২০ শতাংশ। ৮ অক্টোবর থেকেই নতুন হার কার্যকর হয়েছে।

Advertisement

এদিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই তাদের RBLR বাড়িয়ে ৮.৩৫ শতাংশ করেছে। RBI-এর নীতিগত সিদ্ধান্তের পরই এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নয়, বেসরকারি ক্ষেত্রেও ঋণের সুদ বাড়তে শুরু করেছে। তামিলনাড় মার্চেন্টাইল ব্যাঙ্ক তাদের RLLR ৮.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৫০ শতাংশ করেছে।

বিশেষজ্ঞদের মতে, রেপো রেটের সঙ্গে সরাসরি যুক্ত ঋণের সুদের হার বাড়লে নতুন করে ঋণ নেওয়া যেমন ব্যয়বহুল হয়, তেমনই ফ্লোটিং রেটে নেওয়া পুরনো ঋণের ক্ষেত্রেও EMI বাড়তে পারে। ফলে বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণ নেওয়া গ্রাহকদের মাসিক খরচের উপর চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

RBI-এর রেপো রেট বৃদ্ধির পর আগামী কয়েক দিনে আরও সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে RBI-এর সুদ বৃদ্ধির প্রভাব ধীরে ধীরে সাধারণ ঋণগ্রহীতাদের উপরও পড়তে পারে।

POST A COMMENT
Advertisement