October Rule Change & Price Hike: ১ অক্টোবর থেকে কোন কোন জিনিসের দাম বাড়ছে? ৫ বড় বদলও ঘটবে, লিস্ট রইল

Rule Change From 1st October: আগামিকাল থেকে অক্টোবর মাস শুরু হচ্ছে এবং সঙ্গে নিয়ে আসছে অনেক বড় পরিবর্তন। রান্নাঘর থেকে শুরু করে ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা পর্যন্ত, সর্বত্রই এর প্রভাব দেখা যাবে।

Advertisement
১ অক্টোবর থেকে কোন কোন জিনিসের দাম বাড়ছে? ৫ বড় বদলও ঘটবে, লিস্ট রইলদেশে ঘটছে এই ৫ বড় বদল

 1st October Rule Change: আজ সেপ্টেম্বর মাসের শেষ দিন এবং আগামিকাল থেকে অক্টোবর মাস শুরু হবে। অক্টোবর শুরু হবে বেশ কিছু বড় পরিবর্তনের মধ্য দিয়ে। এই পরিবর্তনগুলো প্রতিটি পরিবারে এবং প্রতিটি ক্ষেত্রে অনুভূত হবে, কারণ এর মধ্যে রয়েছে বাড়ির রান্নাঘরে ব্যবহৃত LPG সিলিন্ডারের দামের পরিবর্তন থেকে শুরু করে ব্যাঙ্ক ATM থেকে টাকা তোলার নিয়ম পর্যন্ত। এছাড়াও, ১  অক্টোবর থেকে টিভি, রেফ্রিজারেটর এবং এসি সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনাও আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

প্রথম পরিবর্তন: LPG  সংক্রান্ত নিয়মাবলী
প্রতি মাসের এক তারিখে তেল বিপণনকারী সংস্থাগুলো LPG  সিলিন্ডারের দাম সংশোধন করে নতুন দর প্রকাশ করে। ২০২৬ সালের ১ অক্টোবরেও LPG সিলিন্ডারের দাম পরিবর্তিত হতে পারে। যদিও সাম্প্রতিক অতীতে ১৯-কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে, ১৪-কেজি গার্হস্থ্য LPG  সিলিন্ডারের দাম স্থিতিশীল ছিল। এছাড়াও, ৩০  সেপ্টেম্বর, অর্থাৎ আজ, LPG-সংক্রান্ত যেকোনও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার শেষ সুযোগ। ১ অক্টোবর থেকে, যে সকল ইউজাক  তাদের LPG সংযোগের জন্য আধার বায়োমেট্রিক অথেন্টিকেশ বা ই-কেওয়াইসি ((LPG eKYC) করেননি, তারা LPG ভর্তুকি পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। এটি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, ১ অক্টোবর থেকে OTP Based LPG ডেলিভারি পরিষেবা শুরু হতে পারে। এর মানে হলো, LPG  সিলিন্ডার ডেলিভারির সময় শুধু রসিদের মাধ্যমেই নয়, রেজিস্টেড  নম্বরে প্রাপ্ত  OTP-র মাধ্যমেও যাচাইকরণের প্রয়োজন হবে।

দ্বিতীয় পরিবর্তন: ATF-এর দাম পরিবর্তিত হবে
তেল বিপণনকারী সংস্থাগুলো মাসের প্রথম দিনে শুধু  LPG সিলিন্ডারের দাম সংশোধন করে না, বরং এভিয়েশন ফুয়েল বা এয়ার টারবাইন ফুয়েলের (ATF) দামও সংশোধন করে নতুন দর ঘোষণা করে, যার যেকোনও পরিবর্তনে বিমানযাত্রীদের খরচ কমে বা বাড়ে। বর্তমানে দিল্লিতে প্রতি কিলোলিটার ATF ১,০৪,৯২৭ টাকায়, কলকাতায় ১,০৯,৪৫০ টাকায়, মুম্বইয়ে ৯৮,২৪৭ টাকায় এবং চেন্নাইয়ে ১,০৯,৮৭৩ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

তৃতীয় পরিবর্তন:  SBI ATM সংক্রান্ত
১ অক্টোবর, ২০২৬ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের জন্য একটি বড় পরিবর্তন আসছে। সেভিংস অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট, উভয় ধরনের অ্যাকাউন্টের গ্রাহকদেরই নগদ টাকা তোলার ক্ষেত্রে বেশি চার্জ দিতে হতে পারে। শাখার মাধ্যমে খোলা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট ((BSBD) অ্যাকাউন্টের গ্রাহকদের প্রতি মাসে চারটি বিনামূল্যে টাকা তোলার পর, ATM থেকে প্রতিটি টাকা তোলার জন্য ১৫ টাকা এবং তার সঙ্গে  GST চার্জ করা হবে। এদিকে, স্যালারি অ্যাকাউন্টের জন্য  মাসিক ফ্রি লেনদেনের সীমা ১০ থেকে কমিয়ে ৫ করা হচ্ছে। ATM থেকে  ফ্রি টাকা তোলার সীমার বাইরে গেলে প্রতি লেনদেনের জন্য ২৩ টাকা ও GST  দিতে হবে। ফ্রি সীমার পর নন-ফাইন্যান্সিয়াল লেনদেনের জন্য ১১ টাকা ও  GST চার্জ করা হবে।

চতুর্থ পরিবর্তন: টিভি, ফ্রিজ, এসি কেনা ব্যয়বহুল!
উৎসবের মরসুমে গৃহস্থালীর ইলেকট্রনিক্স সামগ্রী কেনা ব্যয়বহুল হতে পারে। আপনি যদি টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার বা অন্যান্য গৃহস্থালি ইলেকট্রনিক্স কেনার পরিকল্পনা করে থাকেন, তবে ১ অক্টোবর থেকে সেগুলোর দাম বাড়তে পারে। পিটিআই-এর রিপোর্ট  অনুসারে, তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অপরিশোধিত তেলের মতো প্রধান কাঁচামালের দামের তীব্র বৃদ্ধি এবং সেইসঙ্গে পরিবহন খরচ বাড়ার কারণে দাম বাড়তে চলেছে। এতে বলা হয়েছে, এই পণ্যগুলির দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

পঞ্চম পরিবর্তন: FD রেট সম্পর্কিত নিয়মাবলী
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ফিক্সড ডিপোজিট (FD) সংক্রান্ত নিয়ম পরিবর্তন করছে। এই পরিবর্তনগুলি FD-র সুদের হার সম্পর্কিত, যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে FD-র সুদের হারের বিবরণ আপডেট করতে হবে। এ সংক্রান্ত প্রতিটি বিবরণ ওয়েবসাইটে দিতে হবে। এছাড়াও, ব্যাঙ্কগুলোকে একই তারিখে গৃহীত FD ডিপোজিটের উপর অভিন্ন সুদের হার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনও বৈষম্য করা যাবে না। বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইন্টারেস্ট রেট বা রান-অফ রেট সংক্রান্ত নিয়মও পরিবর্তিত হবে।

POST A COMMENT
Advertisement