SBI Credit Card : ১ ডিসেম্বর থেকে SBI ক্রেডিট কার্ডে নতুন নিয়ম, খরচ বাড়বে কতটা?

বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। কোনও SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারী যদি নির্দিষ্ট পরিবহণ পরিষেবার জন্য ৩৫ হাজার টাকা খরচ করেন, তাহলে তাঁকে অতিরিক্ত ১ শতাংশ অর্থাৎ ৩৫০ টাকা দিতে হবে। একইভাবে ৫০ হাজার টাকার লেনদেনে অতিরিক্ত চার্জ হবে ৫০০ টাকা।

Advertisement
১ ডিসেম্বর থেকে SBI ক্রেডিট কার্ডে নতুন নিয়ম, খরচ বাড়বে কতটা?SBI ক্রেডিট কার্ড
হাইলাইটস
  • পরিবহণের পাশাপাশি জ্বালানি কেনার ক্ষেত্রেও নতুন চার্জ চালু করছে SBI Card
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন চার্জ কাঠামো চালু করতে চলেছে SBI Card

আপনি কি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে ১ ডিসেম্বর থেকে বাড়তে পারে আপনার খরচ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন চার্জ কাঠামো চালু করতে চলেছে SBI Card। বিশেষ করে পরিবহণ সংক্রান্ত বড় অঙ্কের লেনদেন এবং পেট্রল-ডিজেলের খরচের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। নির্দিষ্ট সীমার বেশি খরচ করলেই দিতে হবে অতিরিক্ত ১ শতাংশ চার্জ। ফলে যাঁরা নিয়মিত ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিবহণ পরিষেবা বা জ্বালানির জন্য বড় অঙ্কের টাকা খরচ করেন, তাঁদের পকেটে বাড়তি চাপ পড়তে পারে।

SBI Card-এর তরফে গত ২৭ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, একটি বিলিং সাইকেলে ৩০ হাজার টাকার বেশি নির্দিষ্ট পরিবহণ সংক্রান্ত লেনদেন এবং ৫০ হাজার টাকার বেশি মোট নির্দিষ্ট জ্বালানি খরচের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে। অর্থাৎ, ক্রেডিট কার্ডের মাধ্যমে যাঁরা নিয়মিত বেশি খরচ করেন, তাঁদের লেনদেনের হিসাব রাখতে হবে।

পরিবহণে ৩০ হাজার টাকার বেশি খরচ করলেই ১ শতাংশ চার্জ

নতুন নিয়মে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিবহণ সংক্রান্ত কোনও লেনদেনের অঙ্ক ৩০ হাজার টাকার বেশি হলে তার উপর ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে। এই লেনদেনগুলি চিহ্নিত করা হবে মার্চেন্ট ক্যাটেগরি কোড (MCC) 4111, 4784 এবং 4131-এর মাধ্যমে। এই কোডগুলি মূলত পরিবহণ সংক্রান্ত বিভিন্ন পরিষেবার লেনদেনকে চিহ্নিত করে।

বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। কোনও SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারী যদি নির্দিষ্ট পরিবহণ পরিষেবার জন্য ৩৫ হাজার টাকা খরচ করেন, তাহলে তাঁকে অতিরিক্ত ১ শতাংশ অর্থাৎ ৩৫০ টাকা দিতে হবে। একইভাবে ৫০ হাজার টাকার লেনদেনে অতিরিক্ত চার্জ হবে ৫০০ টাকা।

এখানে একটি বিষয় মাথায় রাখা জরুরি। এই চার্জ পুরো বিলিং সাইকেলে পরিবহণ খাতে মোট খরচের উপর নয়, বরং নির্দিষ্ট যোগ্য লেনদেনের অঙ্কের ভিত্তিতে প্রযোজ্য হবে।

Advertisement

পেট্রল-ডিজেলেও বাড়তি খরচ

পরিবহণের পাশাপাশি জ্বালানি কেনার ক্ষেত্রেও নতুন চার্জ চালু করছে SBI Card। একটি বিলিং সাইকেলে নির্দিষ্ট জ্বালানি সংক্রান্ত লেনদেনের মোট অঙ্ক ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে।

উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও গ্রাহক একটি বিলিং সাইকেলে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেট্রল ও ডিজেল কেনার জন্য মোট ৫৫ হাজার টাকা খরচ করেছেন। সেক্ষেত্রে ১ শতাংশ হিসাবে অতিরিক্ত ৫৫০ টাকা চার্জ দিতে হবে।

ফলে যাঁরা নিয়মিত গাড়ি বা বাইকে জ্বালানি ভরানোর জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং মাসে বেশি টাকা খরচ করেন, তাঁদের এই নতুন নিয়ম সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।

কী করবেন গ্রাহকরা?

১ ডিসেম্বর থেকে নতুন চার্জ কার্যকর হলে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের পরিবহণ এবং জ্বালানি সংক্রান্ত লেনদেনের উপর নজর রাখতে হবে। বিশেষ করে যাঁদের মাসিক খরচ নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছে যায়, তাঁদের বিলিং সাইকেলের হিসাব রাখা জরুরি। অতিরিক্ত চার্জ এড়াতে SBI Card-এর প্রকাশিত নিয়ম ও শর্তাবলি ভালো করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

 

POST A COMMENT
Advertisement