Stock Market crash today: খুলতেই ক্র্যাশ শেয়ারবাজার, কোন কোন স্টক রেড জোনে?

মঙ্গলবার শুরুতেই ধড়াম শেয়ারবাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স তলিয়ে গিয়েছে ৫০০ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির হালও খারাপ হয়েছে। 

Advertisement
খুলতেই ক্র্যাশ শেয়ারবাজার, কোন কোন স্টক রেড জোনে?স্টক মার্কেট ক্র্যাশ
হাইলাইটস
  • মঙ্গলবার শুরুতেই ধড়াম শেয়ারবাজার
  • বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স তলিয়ে গিয়েছে ৫০০ পয়েন্ট
  • ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির হালও খারাপ হয়েছে

মঙ্গলবার শুরুতেই ধড়াম শেয়ারবাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স তলিয়ে গিয়েছে ৫০০ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির হালও খারাপ হয়েছে। 

মাথায় রাখতে হবে, সোমবার সেনসেক্স এবং নিফটি দুই সূচকই উঠেছিল। প্রচুর মুনাফা হয়েছিল বিনিয়োগকারীদের। তবে রাত পোহাতেই অবস্থা খারাপ ভারতের শেয়ারবাজারের। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ হতে পারে, এই ভয়ে পড়ছে স্টক মার্কেট। পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিও সেনসেক্স ও নিফটিকে টেনে নামিয়েছে। তাতেই বড়সড় লসের মুখ দেখছে বিনিয়োগকারীরা। 

সেনসেক্স এবং নিফটির কী হাল? 
সোমবার ৫ রাজ্যে ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। ভাল ফল করেছে বিজেপি। তারপরই রকেটের উত্থান হয় সেনসেক্স এবং নিফটির। যদিও মঙ্গলবার সেনসেক্স সোমবারের ক্লোজিং ৭৭,২৬৯ পয়েন্ট থেকে কিছুটা নেমে ৭৭,১০৩ পয়েন্টে শুরু করে। তারপর কিছুক্ষণের মধ্যেই সেটা নেমে যায় ৭৬,৭৪৫ পয়েন্টে। 

ও দিকে সেনসেক্সের মতোই নিফটির হালও খারাপ। এটি ২৪০৫২ পয়েন্টে ওপেনিং করে। আগের দিনের ক্লোজিং ২৪,১১৯ পয়েন্ট থেকে কিছুটা নেমেই শুরু হয়। তারপর হঠাৎই এটা ২৩,০০০ পয়েন্টের নীচে নেমে যায়। এরপর আরও পড়তে থাকে বাজার। 

কেন পড়ছে বাজার? 
আজ বাজারের এহেন পতনের পিছনে একাধিক কারণ রয়েছে। তবে প্রধান কারণ অবশ্যই মধ্যপ্রাচ্যের অশান্তি। ইরানের সেনা জানিয়েছে যে তারা আমেরিকার জাহাজের উপর হামলা চালিয়েছে। ও দিকে ইউএই আবার বলছে যে তাদের তেলের ট্যাঙ্কারের উপর ড্রোন অ্যাটাক চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে আমেরিকা এবং ইরান যুদ্ধের শঙ্কা দেখা যাচ্ছে। 

মাথায় রাখতে হবে, এই উত্তেজনার পরিবেশে হু হু করে দাম বাড়তে শুরু করেছে তেলের। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলারে নেমে গিয়েছে। যার ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে। সেই কারণেই স্টক মার্কেটের পরিস্থিতি বদলে যায়। সেনসেক্স এবং নিফটির হাল খারাপ হয়। 

কোন স্টকের কী হাল? 
আজ একাধিক স্টকের হাল খারাপ। বাজাজ ফিনান্স ১.৫০ শতাংশ কমেছে, বিজাজ ফিনসার্ভের শেয়ার পড়েছে ১.৫০ শতাংশ ও এল অ্যান্ট টি পড়েছে ১.২৫ শতাংশ। এছাড়া মিডক্যাপ সেকশনে ভোল্টাস ৩ শতাংশ, মুথুট ফিন্যান্স ২.৬০ শতাংশ, গোদ্রেজ প্রোপার্টির শেয়ার ২.৪৫ শতাংশ এবং জিএমআর এয়ারপোর্টের শেয়ার ২.২০ শতাংশ কমেছে। এছাড়া সাইনজ শেয়ার ৩ শতাংশ, মানাপ্পুরম শেয়ার ২.৫০ শতাংশ এবং এআইআইএল শেয়ার ১.৯২ নেমেছে। 

Advertisement

 বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

POST A COMMENT
Advertisement