Sharebazar Surge: সকাল থেকেই শেয়ারবাজারে বুল রান, কোন কোন স্টক কোটিপতি করছে?

শেয়ারবাজারে বাম্পার উত্থান। এমন পরিস্থিতিতে হু হু করে উঠছে সেনসেক্স এবং নিফটি। কোন কোন স্টক লাফাচ্ছে?

Advertisement
সকাল থেকেই শেয়ারবাজারে বুল রান, কোন কোন স্টক কোটিপতি করছে?শেয়ারবাজারে ষাঁড়ের গতি
হাইলাইটস
  • শেয়ারবাজারে বাম্পার উত্থান
  • এমন পরিস্থিতিতে হু হু করে উঠছে সেনসেক্স এবং নিফটি
  • কোন কোন স্টক লাফাচ্ছে?

শুক্রবার সকাল থেকেই চাঙ্গা ভারতের শেয়ারবাজার। বুল রান সেনসেক্স এবং নিফটিতে। আর তাতেই বিনিয়োগকারীদের বাম্পার লাভ হচ্ছে। 

আসলে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-এর ফল প্রত্যাশার চেয়ে ভাল হয়েছে। এছাড়া অপরিশোধিত তেলের দাম নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। আর এই দুই ইতিবাচক খবরই সেনসেক্স ও নিফটিকে উপরের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

সকাল প্রায় ১০টা নাগাদ বিএসই সেনসেক্স ৮০০.৬১ পয়েন্ট বা ১.০৪ শতাংশ বেড়ে যায়। সূচক পৌঁছে যায় ৭৭,৫৪২.৪৩ পয়েন্টে। অন্যদিকে এনএসই নিফটি ৫০২৪৭.৮০ পয়েন্ট বেড়েছে। এটি পৌঁছে যায় ২৪,২১০.৬০ পয়েন্টে।

আইটি শেয়ারই খেলা ঘুরিয়ে দিয়েছে
জুন কোয়ার্টারের ফলাফল ঘোষণার মরসুম শুরু। আর এই সিজনে ইতিমধ্যেই রেজাল্ট জানিয়েছে TCS। সংস্থার ফলাফল বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। যার ফলে লাফাচ্ছে নিফটি আইটি সূচক। এটি ৩ শতাংশেরও বেশি বেড়ে দিনের সেরা পারফর্মিং সেক্টরে পরিণত হয়।

আজ কয়েকটি আইটি স্টক দারুণ পারফর্ম করছে। এক্ষেত্রে টেক মহিন্দ্রা ৩.৬৪%, টিসিএস ৩.৪৮%, এইচসিএল টেক ৩.৪৩% ও ইনফোসিস ৩.৪২% বেড়েছে। এছাড়া এল অ্যান্ড টি টেকনোলজি সার্ভিসেস, কোফর্জ সহ একাধিক আইটি সংস্থার শেয়ারেও প্রচুর বাইং হচ্ছে।

কেন বাড়ছে শেয়ারবাজার?
মার্কিন-ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আশঙ্কার তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল পিছু ৭৬.৫২ ডলারে রয়েছে। আর ডব্লুটিআই ক্রুড ব্যারেল পিছু ৭২.২৯ ডলার বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, তেলের দাম যদি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে পৌঁছে যেত, তাহলে ভারতের আমদানি ব্যয়, মূল্যস্ফীতি এবং কর্পোরেট মুনাফার ওপর বড় চাপ তৈরি হতে পারত। আপাতত সেই আশঙ্কা না থাকায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

এছাড়া টিসিএস-এর দারুণ রেজাল্টও এগিয়ে নিয়ে যাচ্ছে বাজারকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আর কোন কোন স্টক ভাল জায়গায়?

আজ নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.৮০ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৮৪ শতাংশ বেড়েছে। 

Advertisement

আর স্টকের মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্য়াক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা স্টিল এবং আদানি পোর্টসের দাম বেড়েছে। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

 

POST A COMMENT
Advertisement