PPF ও Fixed Deposit এ সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, নয়া রেট চার্ট দেখুন

অতিসম্প্রতি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করেছে মোদী সরকার। এপ্রিল থেকে জুন মাসে যে সুদের হার ছিল, সেটাই রয়েছে নয়া বিজ্ঞপ্তিতে।

Advertisement
PPF ও Fixed Deposit এ সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, নয়া রেট চার্ট দেখুনস্বল্ল সঞ্চয় স্কিমে সুদের হার ঘোষণা।
হাইলাইটস
  • স্বল্প সঞ্চয় স্কিমে সুদের হার ঘোষণা করল কেন্দ্র।
  • সুদের হার রইল অপরিবর্তিত।

চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এতে রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাকাউন্টসের মতো স্কিম। তবে সরকারি ঘোষণায় মধ্যবিত্ত সঞ্চয়কারীদের জন্য কোনও নতুন চমক নেই। 

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারে কোনও পরিবর্তন করেনি মোদী সরকার। গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে যে হারে সুদ ছিল, আগামী সেপ্টেম্বর পর্যন্ত সেই একই হারে রিটার্ন পাবেন সঞ্চয়কারীরা। অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রথম ত্রৈমাসিকের মতোই অপরিবর্তিত থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের (MIS) মতো সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগকারীরা আগের মতোই রিটার্ন পাবেন।

কোন স্কিমে কত সুদ?

চলতি জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বেশি সুদ মিলছে প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প (SCSS) এবং কন্যাসন্তানদের জন্য তৈরি সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY)। এই দুটি প্রকল্পেই সুদের হার বার্ষিক ৮.২ শতাংশ। 

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): ৭.১% 
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ৭.৭%
মাসিক আয় যোজনা (MIS): ৭.৪%
কিসান বিকাশ পত্র (KVP): ৭.৫%
১ বছরের ফিক্সড ডিপোজিট- ৬.৯%
২ বছরের এফডি- ৭%
২ বছরের এফডি ৭.১% 
৫ বছরের এফডি ৭.৫% 
৫ বছরের রেকারিং ডিপোজিট (RD) ৬.৭%

শেয়ার বাজারের ওঠা-পড়া এবং অস্থিরতা থেকে দূরে থাকতে আজও দেশের সিংহভাগ মানুষ পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির ওপরেই ভরসা রাখেন। এই সব স্কিমে সঞ্চয় থাকে নিরাপদ। কোনও ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। এই প্রকল্পগুলির একটি বড় সুবিধা হল, বেশ কয়েকটি স্কিমে আয়কর আইনে কর ছাড়ের সুবিধাও মেলে। 
 

POST A COMMENT
Advertisement