SBI Account Freezed: গ্রাহকদের অ্যাকাউন্ট ফ্রিজ করল SBI, মাসের শুরুতে টাকা তুলতে বাধা

ব্যাঙ্কের সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তাঁদের দাবি, আগে থেকে এ ব্যাপারে জানানো হয়নি। এসবিআই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা।

Advertisement
গ্রাহকদের অ্যাকাউন্ট ফ্রিজ করল SBI, মাসের শুরুতে টাকা তুলতে বাধা  এসবিআই গ্রাহকদের ধাক্কা।
হাইলাইটস
  • ১ জুলাইয়ের মধ্যে যে সব গ্রাহকরা কেওয়াইসি আপডেট করেননি তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।
  • ব্যাঙ্কের সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

গ্রাহকদের জোর ধাক্কা দিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ১ জুলাইয়ের মধ্যে যে সব গ্রাহকরা কেওয়াইসি আপডেট করেননি তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এমন সময়ে ব্যাঙ্ক এই পদক্ষেপ করেছে যখন সরকারি-বেসরকারি অফিসে কর্মীরা বেতন আসে অ্যাকাউন্টে।

ব্যাঙ্কের সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তাঁদের দাবি, আগে থেকে এ ব্যাপারে জানানো হয়নি। এসবিআই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। এসবিআই কর্তৃপক্ষের দাবি, সব গ্রাহকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাতে কেওয়াইসি আপডেট করার কথা বলা হয়েছিল। 

এসবিআই-র পোর্টালে কেওয়াইসি নিয়ে কোনও আপডেট নেই। এটিএম বা অনলাইনে লেনদেন করার সময়ে কেওয়াইসি সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে গ্রাহকদের। বলে রাখি, গোটা দেশে ৪৫ কোটি গ্রাহক রয়েছে এসবিআই-র। 

রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ 

অনলাইন প্রতারণা রুখতে সব ব্যাঙ্কগুলিকে নিয়মিত কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আগে ১০ বছরে একবার কেওয়াইসি আপডেট করতে হত। এসবিআই এনিয়ে কড়াকড়ি করেছে। এছাড়া অন্য কোনও ব্যাঙ্কের তরফে অ্যাকাউন্ট ফ্রিজের খবর মেলেনি।

ঘরে বসে আপডেট করুন কেওয়াইসি

-ব্যাঙ্কের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করার দরকার নেই। কোভিডের সময় থেকে অনলাইনে নথিপত্র পাঠানোর ব্যবস্থায় অনুমোদন দিয়েছে এসবিআই।   
- পোস্ট অফিস বা অফিসিয়াল ইমেলের মাধ্যমে পরিচয়পত্র ও ঠিকানার প্রত্যয়িত নকল পাঠাতে হবে গ্রাহকদের। 
- রেজিস্টার্ড মেইল আইডি থেকেই পাঠাতে হবে পরিচয়পত্রের স্ক্যান কপি। 
- আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মনরেগা কার্ড, প্যান কার্ড ঠিকানার প্রমাণ হিসেবে পাঠাতে পারেন।
- নাবালক, বয়স ১০ বছরের কম হলে  অভিভাবকের পরিচয়পত্রের প্রমাণ পাঠাতে হবে। 

আরও পড়ুন- টাটার চাকরি পেতে হুড়োহুড়ি, কর্মীদের গণছুটির ধাক্কায় লেট ইন্ডিগো

POST A COMMENT
Advertisement