Stock Market Crash: খুলতেই বড় ধস শেয়ারবাজারে, ব্যাঙ্কিং স্টক লালে লাল, যেই সব শেয়ারে কোটি কোটি টাকা ডুবছে

আজ হাল খারাপ সেনসেক্স এবং নিফটির। খারাপ হাল শেয়ারবাজারেরও। ঠিক কোন কোন স্টকে টাকা ডুবছে? জেনে নিন।

Advertisement
খুলতেই বড় ধস শেয়ারবাজারে, ব্যাঙ্কিং স্টক লালে লাল, যেই সব শেয়ারে কোটি কোটি টাকা ডুবছেস্টক মার্কেট ক্র্যাশ
হাইলাইটস
  • আজ হাল খারাপ সেনসেক্স এবং নিফটির
  • খারাপ হাল শেয়ারবাজারেরও
  • ঠিক কোন কোন স্টকে টাকা ডুবছে?

সপ্তাহের প্রথম দিনই খারাপ হাল শেয়ারবাজারের। এশিয়ার অন্যান্য মার্কেটের মতোই পড়ল ভারতের সেনসেক্স, নিফটিও। এ দিন শুরুতেই ৬০০ পয়েন্টেরও বেশি তলিয়ে গিয়েছে সেনসেক্স। এছাড়া নিফটিও নেমেছে ১৫০ পয়েন্ট। আর বাজারের এমন পতনের পিছনে ইরান ও আমেরিকার যুদ্ধের কারসাজি রয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

এ দিন মার্কেটে নজর রাখলে দেখা যাবে, খুব খারাপ অবস্থায় রয়েছে ব্য়াঙ্কিং শেয়ারগুলি। এই স্টকগুলি ১ শতাংশের বেশি তলিয়ে গিয়েছে। আজ পতন দেখেছে এইচডিএফসি ব্যাঙ্ক, কোট্যাক ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। এই সব স্টক ৪ শতাংশের বেশি নেমেছে। 

সেনসেক্স এবং নিফটি খুলতেই ক্র্যাশ
সোমবার দিনের শুরুতেই ক্র্যাশ করে যায় ভারতের শেয়ারবাজার। আগের দিনের ক্লোজিং ৭৮,১৫১.৪৫-এর কথা মাথায় রাখলে আজ ফ্ল্যাট ওপেনিং হয়। যদিও তারপর হুট করে ক্র্যাশ করে সূচক। এটি নেমে যায় ৭৭,৫৪২ পয়েন্টে। ড্রপ করে ৬০০ পয়েন্ট। 

সেনসেক্সের মতোই হাল হয় নিফটিরও। এটি আগের দিনের ক্লোজিং ২৪,৩৩৪.৩০ পয়েন্ট থেকে বেশ কিছুটা কমে ২৪,১৯০ তে শুরু করে। তারপর আরও পড়ে এটি ২৪,১৪৯ এ নেমে যায়। সূচকের পতন হয় ১৫০ পয়েন্ট। 

কোন কোন স্টকের হাল খারাপ
আজ ব্যাঙ্কিং সেক্টরের একাধিক স্টক খুব খারাপভাবে পড়েছে। যেই সব ব্যাঙ্ক দারুণ রেজাল্ট দিয়েছিল, তাদের অবস্থা এখন খারাপ। অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ৫.৩০ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ৪.৯০ শতাংশ ও কোট্যাক ব্যাঙ্ক ৩.২০ শতাংশ পড়েছে। এছাড়া রেড জোনে রয়েছে ইয়েস ব্যাঙ্ক। এটি ৩.৫০ শতাংশ নেমেছে। পাশাপাশি ফেডারেল ব্যাঙ্ক, এইউ ব্যাঙ্কও রয়েছে রেড জোনে। 

কেন পড়ছে বাজার? 
প্রথমত, ব্যাঙ্কিং স্টকগুলির হাল আজ খারাপ। যার ফলে কমছে শেয়ারবাজার। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্যও স্টক মার্কেটের হাল খারাপ। 

আসলে ফের ইরান এবং আমেরিকার মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এরপরই ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। আবার আমেরিকা ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে। যার ফলে বেড়ে গিয়েছে তেলের দাম। এটি ব্যারেল প্রতি ৯০ ডলারে পৌঁছে গিয়েছে। যার ফলে জাপানের নিক্কেই, সাউথ কোরিয়ার কোসপি থেকে শুরু করে একাধিক সূচক পড়েছে। আর সেই ট্রেন্ড মেনেই আজ সেনসেক্স এবং নিফটিরও হাল খারাপ। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

POST A COMMENT
Advertisement