চড়চড় করে বাড়তে পারে এই 4 স্টকের দামমধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার গত কয়েকদিন ধরেই রেড জোনে পারফর্ম করছে। ভারতীয় শেয়ার বাজারও তার ব্যতিক্রম নয়। গত কয়েকদিন ধরে হুড়মুড়িয়ে পড়েছে ভারতীয় স্টক মার্কেট। ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। তবে এই অসময়েও স্বস্তির খবর রয়েছে। যুদ্ধের মধ্যে চড়চড় করে দাম বাড়তে পারে বেশ কয়েকটি স্টকের। MOFSL (Motilal Oswal Financial Services)-এর তরফে এ বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশীয় ব্রোকারেজ সংস্থাটির তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের কারণে বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পাবে, কারণ দেশগুলি নিরাপত্তা এবং সামরিক প্রস্তুতিকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কোম্পানিগুলিতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা খাত একদিকে যেমন নানা শক্তিশালী অস্ত্র কিনতে পারে, তেমনই ভারতীয় অস্ত্র রফতানিও হতে পারে। ফলে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলি লাভবান হতে চলেছে।
কোন কোন স্টকের দাম বাড়তে পারে?
ভারত ইলেকট্রনিকস লিমিটেড (BEL), হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL), ভারত ডায়নামিকস লিমিটেড (BDL), অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড । মঙ্গলবার এই চারটি শেয়ারের উপর পজিটিভ ফিডব্যাক দিয়েছে MOFSL।
কোন শেয়ারে কত টার্গেট প্রাইস সেট করা হয়েছে?
ভারত ইলেকট্রনিকস লিমিটেড অর্থাৎ BEL-এর শেয়ারের দাম মঙ্গলবার দুপুর ১২টায় রয়েছে ৪৫৭ টাকা। MOFSL-এক্ষেত্রে টার্গেট প্রাইস সেট করেছে ৫২০ টাকা।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর শেয়ারের দর মঙ্গলবার দুপুর ১২টায় রয়েছে ৩৯৭৬ টাকা। এক্ষেত্রে টার্গেট প্রাইস রাখা হয়েছে ৫৫০০ টাকা।
ভারত ডায়নামিকস লিমিটেড (BDL)-এর শেয়ারের দাম রয়েছে ১৩৫২ টাকা। এই স্টকের দাম ১৮০০ টাকা ছুঁতে পারে বলে জানাচ্ছে MOFSL।
অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস লিমিটেড (AMPL)-এর দাম রয়েছে ১০২৮ টাকা। এই স্টকটির জন্য টার্গেট প্রাইস সেট করা হয়েছে ১১৫০ টাকা।
(বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। ক্রেতাকে প্রাভাবিত করার জন্য এই প্রতিবেদনে কোনও তথ্য উল্লেখ করা হয়নি,MOFSL-এর দেওয়া তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। নিজ দায়িত্বে স্টক মার্কেটে বিনিয়োগ করুন।)