Stock To Buy: ৪ টাকার কমের স্টকের দাম হু হু করে বাড়ছে, বিপুল বিনিয়োগ বিদেশি ফান্ডেরও

শুক্রবার একটি সুগার কোম্পানি বিনিয়োগকারীদের নজর কেড়েছে। দাভানাগেরে সুগার কোম্পানি লিমিটেডের শেয়ার শুক্রবার লাফিয়ে বেড়েছে। NSE-তে লিস্টেড এই কোম্পানির শেয়ারটির বাজার মূলধন রয়েছে ৫৫৬.২৭ কোটি টাকা।

Advertisement
৪ টাকার কমের স্টকের দাম হু হু করে বাড়ছে, বিপুল বিনিয়োগ বিদেশি ফান্ডেরও৪ টাকার কমের স্টকের দাম হু হু করে বাড়ছে
হাইলাইটস
  • শুক্রবার একটি সুগার কোম্পানি বিনিয়োগকারীদের নজর কেড়েছে।
  • এই কোম্পানির শেয়ারটির বাজার মূলধন রয়েছে ৫৫৬.২৭ কোটি টাকা।
  • শেয়ারের দাম কত বেড়েছে?

শেয়ার বাজারে মাঝেমধ্যেই এমন কিছু শেয়ার নজরে আসে, যেগুলি রীতিমতো আলোড়ন ফেলে দেয়। শুক্রবার একটি সুগার কোম্পানি বিনিয়োগকারীদের নজর কেড়েছে। দাভানাগেরে সুগার কোম্পানি লিমিটেডের শেয়ার শুক্রবার লাফিয়ে বেড়েছে। NSE-তে লিস্টেড এই কোম্পানির শেয়ারটির বাজার মূলধন  রয়েছে ৫৫৬.২৭ কোটি টাকা।

শেয়ারের দাম কত বেড়েছে?

শুক্রবার শেয়ারটির দাম ১.৮৪ শতাংশ বেড়েছে। কিন্তু গত ৫ দিনে এই শেয়ারটির দাম বেড়েছে ৬.৩০ শতাংশ। ১ জানুয়ারি থেকে হিসেব করলে, স্টকের দাম বেড়েছে ৪.৫৮ শতাংশ। বর্তমানে এই শেয়ারের দাম রয়েছে ৩.৮৮ টাকা।

কেন শুক্রবার শেয়ারটির দাম বেড়েছে?

বড় আকারের লেনদেনের ফলে শুক্রবার শেয়ারটির দাম বেড়েছে। মরিশাস-ভিত্তিক প্রাতিষ্ঠানিক ফান্ড ক্রাফট এমার্জিং মার্কেট ফান্ড পিসিসি, ২০২৬ সালের ১৪ মে বড় আকারের লেনদেনের মাধ্যমে কোম্পানিটির ৫ কোটি শেয়ার কিনে নিয়েছে। এই বিদেশি বিনিয়োগ পেতেই বুম হয়েছে স্টকটি।

রিপোর্ট মোতাবেক, দাভানাগেরে  সুগার বর্তমানে দৈনিক ১৫০ কিলোলিটার ইথানল উৎপাদন ক্ষমতা নিয়ে কাজ করছে এবং ইথানল ও জৈবজ্বালানি ব্যবসার উপর ক্রমাগত মনোযোগ বাড়াচ্ছে। ভারতে, সরকারের ইথানল মিশ্রণ নীতি এবং পরিচ্ছন্ন শক্তির উপর ক্রমবর্ধমান গুরুত্বের কারণে এই সেক্টরের বৃদ্ধি ঘটেছে।

কোম্পানি সম্পর্কে জানুন

কর্ণাটক ভিত্তিক এটি সুগার ও  ইথানল কোম্পানি। মূলত চিনি উৎপাদন, ইথানল তৈরি এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে যুক্ত রয়েছে এই কোম্পানি। সংস্থার উৎপাদন ইউনিটটি কর্ণাটকের কুক্কুভাদায় অবস্থিত। বর্তমানে কোম্পানিটির আখ মাড়াইয়ের ক্ষমতা ৪,৭৫০ টিসিডি, ইথানল উৎপাদনের ক্ষমতা ৬৫ কেএলপিডি এবং ২৪.৪৫ মেগাওয়াট সহ-উৎপাদন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। 

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। এই প্রতিবেদনে বিনিয়োগ সংক্রান্ত কোনও পরামর্শ দেওয়া হয়নি, তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। স্টকে অর্থ বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। নিজ দায়িত্বে শেয়ার বাজারে বিনিয়োগ করুন।) 

 

POST A COMMENT
Advertisement