Sugar Price: এক্স-মিল চিনির দাম ১৮% কমে গেল, দাবি কেন্দ্রের, খুচরো বাজারে কী হবে? যা জানা জরুরি

গত সপ্তাহে প্রতি কেজি চিনির দাম রেকর্ড অঙ্কে পৌঁছে গিয়েছিল। ৬৭ টাকা কেজি হয়ে গিয়েছিল। খাদ্যমন্ত্রকের সচিব সংবাদ সংস্থা পিটিআই-কে বললেন, 'এক্স-মিল চিনির যে হারে দাম বাড়ছিল, তা ফের কমতে শুরু করেছে। ৫৫ টাকা প্রতি কেজিতে নেমে এসেছে। আগামী দিনে আরও কমে যাবে।'

Advertisement
এক্স-মিল চিনির দাম ১৮% কমে গেল, দাবি কেন্দ্রের, খুচরো বাজারে কী হবে? যা জানা জরুরিচিনির দাম কমছে, দাবি কেন্দ্রীয় সচিবের - পিটিআই ছবি
হাইলাইটস
  • ৫৫ টাকা প্রতি কেজিতে নেমে এসেছে
  • দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রায় ২৮০-২৮৫ লক্ষ টন
  • খুচরো বাজারে কি দাম কমবে?

কেন্দ্রের একাধিক পদক্ষেপের জেরে চিনির দাম কমল। দাবি করলেন খাদ্যমন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া। তিনি জানালেন, এক্স-মিল অর্থাত্‍ মিল থেকে বেরনো চিনির দাম ১৮ শতাংশ কমেছে। এখন প্রতি কেজি ৫৫ টাকা হয়েছে। মজুতদারি রুখে দেওয়া ও আমদানিতে অনুমোদন দেওয়ার জেরেই এই দাম কমল।

৫৫ টাকা প্রতি কেজিতে নেমে এসেছে

গত সপ্তাহে প্রতি কেজি চিনির দাম রেকর্ড অঙ্কে পৌঁছে গিয়েছিল। ৬৭ টাকা কেজি হয়ে গিয়েছিল। খাদ্যমন্ত্রকের সচিব সংবাদ সংস্থা পিটিআই-কে বললেন, 'এক্স-মিল চিনির যে হারে দাম বাড়ছিল, তা ফের কমতে শুরু করেছে। ৫৫ টাকা প্রতি কেজিতে নেমে এসেছে। আগামী দিনে আরও কমে যাবে।'

দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রায় ২৮০-২৮৫ লক্ষ টন

চিনির দামের এই অস্বাভাবিক বৃদ্ধির পিছনে বাজারের মৌলিক কারণ নেই বলেই দাবি করেছেন তিনি। ২০২৫-২৬ আর্থিক বছরে (অক্টোবর-সেপ্টেম্বর) দেশের চিনি উৎপাদন আগের অনুমান ৩৪৩ লক্ষ টন থেকে কমে ৩০৬ লক্ষ টন হলেও, দেশে এখনও পর্যাপ্ত চিনি মজুত রয়েছে। সেখানে বছরে দেশের অভ্যন্তরীণ চিনির চাহিদা প্রায় ২৮০-২৮৫ লক্ষ টন। চিনির দাম নিয়ন্ত্রণে গত সপ্তাহে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। ১০ লক্ষ টন অপরিশোধিত চিনি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি বড় ক্রেতাদের জন্য মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে এবং মজুতদারি ও কৃত্রিমভাবে দাম বাড়ানো রুখতে রাজ্যগুলিকে আরও জোরদার নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

এক্স-মিল চিনির দাম আরও কমতে পারে

ন্যাশনাল ফেডারেশন অফ কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজের (NFCSF) ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ নায়কনাভারে জানিয়েছেন, এই মুহূর্তে দেশের কোনও রাজ্যেই চিনির এক্স-মিল চিনির দাম কেজিপ্রতি ৫৫ টাকার বেশি নেই। মজুতদারি রুখতে দেশজুড়ে বিশেষ নজরদারি দল বা ‘ফ্লাইং স্কোয়াড’ মোতায়েন করা হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রের হস্তক্ষেপে চিনির দাম বাড়ার প্রবণতা আপাতত থেমেছে এবং আগামী দিনে এক্স-মিল চিনির দাম আরও কমতে পারে।

খুচরো বাজারে কি দাম কমবে?

Advertisement

নায়কনাভারের মতে, সাধারণত এক্স-মিল দাম ও পাইকারি দামের মধ্যে কেজি প্রতি ২-৩ টাকার ফারাক থাকে। এক্স-মিল দাম থেকে খুচরো বাজারের দামে ব্যবধান থাকে প্রায় ৭-৮ টাকা। তবে মিল থেকে দাম কমলেও তার সুফল এখনও পাইকারি ও খুচরো বাজারে পুরোপুরি পৌঁছয়নি। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৪ অগাস্ট দেশে চিনির গড় পাইকারি দাম ছিল কেজি প্রতি ৫৮.২৯ টাকা। একই দিনে গড় খুচরো দাম ছিল ৬৩.০৫ টাকা।

POST A COMMENT
Advertisement