TCS Q1 Results: Q1 রেজাল্টের আগেই ২% শতাংশ পড়ল TCS-এর স্টক, এবার কী হবে?

আজ প্রকাশ পাবে টিসিএস-এর কোয়ার্টার ১-এর রেজাল্ট। তার আগেই পড়ল শেয়ারের দাম। এখন কী হবে? জেনে নিন।

Advertisement
Q1 রেজাল্টের আগেই ২% শতাংশ পড়ল TCS-এর স্টক, এবার কী হবে? টিসিএস Q1 এর রেজাল্ট
হাইলাইটস
  • আজ প্রকাশ পাবে টিসিএস-এর কোয়ার্টার ১-এর রেজাল্ট
  • তার আগেই পড়ল শেয়ারের দাম
  • এখন কী হবে? জেনে নিন

ভারতের বৃহত্তম আইটি সংস্থার নাম টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা টিসিএস। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সংস্থা জুন কোয়ার্টারের ফিনান্সিয়াল রেজাল্ট প্রকাশ করবে। 

তবে এই ফল নিয়ে খুব একটা আশাবাদী নন বিনিয়োগকারীরা। যার ফলে বৃহস্পতিবার বাজার খোলার পরই টিসিএস-এর শেয়ার প্রায় ২ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে।

এই ফলাফল শুধু টিসিএস-এর জন্যই নয়, গোটা আইটি ইন্ড্রাস্ট্রির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুত বাড়ছে। তাতে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং কর্পোরেট সংস্থাগুলির টেকনোলজি সেক্টরে কম খরচের কারণে চলতি বছরে আইটি ক্ষেত্রের উপর চাপ বেড়েছে।

এ বছর এখনও পর্যন্ত টিসিএস-এর শেয়ারের দাম ৩৬ শতাংশেরও বেশি কমেছে। তাই সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ম্যানেজমেন্টের বক্তব্যের দিকেই এখন নজর বিনিয়োগকারীদের।

কী দাবি থাকছে?
ছয়টি ব্রোকারেজ সংস্থার অনুমান অনুযায়ী, জুন ত্রৈমাসিকে রেভিনিউ বছরে প্রায় ১৩ শতাংশ বাড়তে পারে। নেট প্রফিট প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তবে আগের ত্রৈমাসিকের তুলনায় আয় প্রায় একই জায়গায় স্থির থাকতে পারে। এটি দুর্বল চাহিদারই ইঙ্গিত।

বিশেষজ্ঞদের মতে, টেকনোলিজি ক্ষেত্রে খরচ কমে যাওয়া, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং গ্রাহকদের বুঝেশুনে খরচের কারণে আয়ের বৃদ্ধি কমতে পারে।

তবে ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস ও বিমা সহ অন্য়ান্য কিছুটা ক্ষেত্রে ইতিবাচক ফল আসতে পারে। অন্যদিকে কমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং এবং আমেরিকার কিছু বাজারে দুর্বলতা ব্যবসায় প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সময় ম্য়ানেজমেন্ট এআই নিয়ে কী বলবেন, সেই দিকেই নজর থাকবে বিনিয়োগকারীদের। 

বিনিয়োগকারীরা বিশেষভাবে জানতে চাইবেন-

  • এআই নিয়ে নিয়ে টিসিএস-এর ভবিষ্যৎ পরিকল্পনা কী?
  • মার্কিন বাজারে চাহিদা কেমন?
  • নতুন বড় চুক্তি কী হয়েছে?
  • এফওয়াই২৭-এর বাকি সময়ে ব্যবসার সম্ভাবনা কী?

বর্তমানে আইটি শিল্পের সবচেয়ে বড় আলোচনার বিষয় এআই। সংস্থাগুলি এআই-তে ব্যাপক বিনিয়োগ করেছে। কিন্তু গ্রাহকেরা এখন কম খরচে বেশি কাজ চান। ফলে প্রচলিত ব্যবসায়িক মডেলের উপর চাপ বাড়ছে। যার জন্য স্বল্পমেয়াদে মুনাফার মার্জিন কমতে পারে।

বড় চুক্তির দিকে নজর
বিশ্লেষকদের অনুমান, টিসিএস এই ত্রৈমাসিকে ৮ থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন চুক্তি ঘোষণা করতে পারে।

Advertisement

মার্জিন কমার আশঙ্কা কেন?
এপ্রিল মাস থেকে কর্মীদের বেতন বৃদ্ধি এবং এআই-তে অতিরিক্ত বিনিয়োগের কারণে এই ত্রৈমাসিকে অপারেটিং মার্জিন কিছুটা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কেন গুরুত্বপূর্ণ এই ফলাফল?

ভারতের বৃহত্তম আইটি সংস্থা টিসিএফ। তাই একে গোটা আইটি শিল্পের ব্যারোমিটার বলা হয়।

তাই সংস্থার ফলাফল এবং ম্যানেজমেন্টের বক্তব্য শুধু টিসিএস নয়, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো এবং টেক মাহিন্দ্রার মতো অন্যান্য আইটি সংস্থার শেয়ারেও প্রভাব ফেলতে পারে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

POST A COMMENT
Advertisement