আদানি গ্রুপের স্টকআদানি গোষ্ঠী পাশে দাঁড়ানোর পর Cemindia Projects Ltd-এর শেয়ার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সোমবার টানা ষষ্ঠ ট্রেডিং সেশনে বাম্পার লাফিয়েছে এই শেয়ার। আজ এই স্টকটির দাম ৫ শতাংশ বেড়েছে। যার ফলে এটি নতুন সর্বকালীন হাই ১,৫২১.১৫ টাকায় পৌঁছেছে। তাতে ৬ মাসে কোম্পানির শেয়ারের দাম ১০১.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শেয়ারটির দাম দ্রুত লাফানোর ফলে বিএসই এবং এনএসই এটিকে দীর্ঘমেয়াদি অ্যাডিশনাল সার্ভেইল্যান্স মেজার (এএসএম)-এর আওতায় রেখেছে। এএসএম-এর উদ্দেশ্য হল শেয়ারের দামে অস্বাভাবিক ওঠানামা সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্ক করা। পাশাপাশি বাজারে নজরদারি আরও জোরদার করা।
সাম্প্রতিক এক প্রতিবেদনে ব্রোকারেজ সংস্থা ইকুইরাস সিকিউরিটিজ জানিয়েছে, আদানি গোষ্ঠীর সঙ্গে এক জায়গায় আসার পর ২০২৫-২৬ অর্থবর্ষে কোম্পানির অবস্থা বদলে গিয়েছে।
ইকুইরাসের মতে, এর ফলে কোম্পানির ব্যবসার সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন সংস্থাটি আদানি গোষ্ঠীর বিশাল অভ্যন্তরীণ পরিকাঠামো নেটওয়ার্ক, যার মধ্যে বন্দর, বিমানবন্দর, এনার্জি, পরিবহণ, লজিস্টিকস এবং ডেটা সেন্টার রয়েছে—সেগুলিতে কাজের সুযোগ পাচ্ছে।
ব্রোকারেজটি আরও জানিয়েছে, আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার ফলে কোম্পানি একাধিক ক্ষেত্রে সুবিধা পেয়েছে। ইকুইরাসের মতে, এই কারণেই সংস্থার শেয়ারের দাম হাইতে পৌঁছে গিয়েছে।
এছাড়া ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে কোম্পানির অর্ডার বুক সর্বকালের সর্বোচ্চ প্রায় ২৪,৫৫০ কোটি টাকা ছুঁয়েছে। এটি আগামী ২ থেকে ২.৫ বছরের সম্ভাব্য আয়ের বিষয়টা নিশ্চিত করছে। ওই অর্থবর্ষে প্রায় ১৪,৮২০ কোটি টাকার রেকর্ড নতুন অর্ডার পাওয়ার ফলেই এই শক্তিশালী অর্ডার ব্যাকলগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ক্ষেত্রেও কোম্পানির উপস্থিতি বেড়েছে। সংস্থাটি আবুধাবিতে একটি এলএনজি জেটি প্রকল্পের বরাত পেয়েছে। এর ফলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও তাদের উপস্থিতি বাড়ছে। আর এটা অবশ্যই সংস্থার জন্য দারুণ খবর। তবে ইকুইরাস এখনও শেয়ারটির কোনও রেটিং বা টার্গেট প্রাইস ঘোষণা করেনি।
Tips2trades-এর সেবি-রেজিস্টডার্ড রিসার্চ অ্যানালিস্ট এ আর রামচন্দ্রন বলেছেন, 'Cemindia Projects-এর শেয়ার বর্তমানে ঊর্ধ্বমুখী থাকলেও ডেইলি চার্টে এটি ওভারব্রট জোনে রয়েছে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ১,৬৬৬ টাকা। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধাপে ধাপে মুনাফা তুলে নেওয়া উচিত। কারণ শেয়ারটি যদি ১,৪৫২ টাকার সাপোর্টের নীচে দৈনিক ক্লোজিং দেয়, তাহলে শর্ট টার্মে এর দাম ১,২০২ টাকা পর্যন্ত নেমে যেতে পারে।'
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।