গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে বাংলার কর্মসংস্থানের সুযোগ।Unemployment Rate In India: দেশের ইকোনমিক থিঙ্ক-ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) ২০২২ সালের ডিসেম্বর মাসে দেশের কর্মসংস্থানের হারে পতনের তথ্য তুলে ধরেছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর মাসে ভারতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৩০ শতাংশে। এটি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। রবিবার সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) এই তথ্য প্রকাশ করেছে। এর আগে গত মাসে বেকারত্বের হার ছিল ৮ শতাংশ।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শহরাঞ্চলে বেকারত্বের হার ডিসেম্বরে বেড়ে ১০.০৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ৮.৯৬ শতাংশ ছিল। পাশাপাশি, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৭.৫৫ শতাংশ থেকে ৭.৪৪ শতাংশে নেমে এসেছে।
জাতীয় পরিসংখ্যান কমিশনের রিপোর্ট:
র আগে, নভেম্বরে জাতীয় পরিসংখ্যান কমিশন (National Statistical Commission) অর্থাৎ NSO-র প্রকাশিত তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে ১৫ বছরের বেশি বয়সী লোকদের বেকারত্বের হার ৯.৪ শতাংশ থেকে ৭.২ শতাংশে নেমে এসেছে। এই পরিসংখ্যান ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকের। পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) এই বিষয়টি জানিয়েছে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ফলাফল করোনা মহামারীর পরে দেশজুড়ে স্থির অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।
দেশের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে কর্মসংস্থানের হাল:
ই সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে যে, শহরাঞ্চলে মহিলাদের মধ্যে বেকারত্বের হার জুলাই-সেপ্টেম্বরের সময়কালে ৯.৪ শতাংশে নেমে এসেছে যা এক বছর আগে ১১.৬ শতাংশ ছিল। এপ্রিল-জুন মাসে তা ছিল ৯.৫ শতাংশ। যাইহোক, এটিকে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যখন দেশে করোনা-সম্পর্কিত বিধিনিষেধের বড় প্রভাবের কারণে বেকারত্বের হার বেড়েছিল। এই তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে, শহরাঞ্চলে ১৫ বছরের বেশি বয়সীদের জন্য বেকারত্বের হার ছিল ৭.৬ শতাংশ।
পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের হাল:
CMIE-এর তথ্য অনুযায়ী, কর্মসংস্থানের হারে দেশের পরিস্থিতির তুলনায় বেশ কিছুটা ভাল পশ্চিমবঙ্গের হাল। নভেম্বর মাসের (বেকারত্বের হার ৫.৪ শতাংশ) তুলনায় ডিসেম্বরে (বেকারত্বের হার ৫.৫ শতাংশ) এ রাজ্যে কর্মসংস্থানের হার ০.১ শতাংশ কমেছে। CMIE-এর ডিসেম্বরে দেওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৫.৫ শতাংশ যা প্রতিবেশি রাজ্যগুলির তুলনায় বা দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে অনেকটাই ভাল। জিসেম্বরে কর্মসংস্থানের হারে সবচেয়ে এগিয়ে ওড়িশা (বেকারত্বের হার ০.৯ শতাংশ)। দেশের সবচেয়ে বেশি বেকার হরিয়ানায়। এই রাজ্যে ডিসেম্বর মাসের বেকারত্বের হার ৩৭.৪ শতাংশ।