Budget 2026 Cheaper-Costlier: কোন জিনিসের দাম বাড়ল, কীসের কমল? পুরো লিস্ট রইল

বাজেটে ২০২৬-২৭ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বাজেট ভাষণে বেশ কিছু বড় ঘোষণা করেন। বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক হ্রাসের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার অর্থ সেগুলি সবই সস্তা হয়ে যাবে। তবে কাস্টমস শুল্ক বেড়েছে। এর ফলে কাস্টমসে যা যা আসে তার দাম বাড়তে পারে। জেনে নিন, বাজেটের পর কী সস্তা, কী হচ্ছে দামি?

Advertisement
কোন জিনিসের দাম বাড়ল, কীসের কমল? পুরো লিস্ট রইলবাজেট ২০২৬-২৭

বাজেটে ২০২৬-২৭ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বাজেট ভাষণে বেশ কিছু বড় ঘোষণা করেন। বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক হ্রাসের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার অর্থ সেগুলি সবই সস্তা হয়ে যাবে। তবে কাস্টমস শুল্ক বেড়েছে। এর ফলে কাস্টমসে যা যা আসে তার দাম বাড়তে পারে। জেনে নিন, বাজেটের পর কী সস্তা, কী হচ্ছে দামি?

বাজেটে ঘোষণার পর কী সস্তা হতে পারে এবং কী হবে দামি? জানুন-

কী সস্তা হল?

  • জামা-কাপড়
  • চামড়ার জিনিসপত্র
  • সিন্থেটিক ফুটওয়্যার
  • চামড়ার পণ্য
  • ক্যান্সারের জীবনদায়ী ওষুধ 
  • ডায়াবেটিসের ১৭টি জীবনদায়ী ওষুধ শুল্কমুক্ত
  • লিথিয়াম-আয়ন সেল
  • সস্তা হবে মোবাইল ব্যাটারি
  • সৌর গ্লাস সস্তা হবে
  • মিশ্র গ্যাস (সিএনজি)
  • ইভি
  • মাইক্রোওয়েভ ওভেন
  • বিদেশ ভ্রমণ হবে সস্তা। 

এছাড়াও, সামুদ্রিক পণ্যের দাম কমবে। চামড়া শিল্পকে ছাড় দেওয়া হবে। দাম কমবে পারমাণবিক বিদ্যুতেরও, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

কী দামি হবে?
এছাড়াও, যেসব ক্ষেত্রে কাস্টমস শুল্ক রয়েছে তা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ সেই জিনিসপত্রের দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে-

  • মদ
  • স্ক্র্যাপ
  • খনিজ পদার্থ

POST A COMMENT
Advertisement