পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬আজ রাজ্য বাজেট। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাজেট আজ। সেখানেই বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার উন্নয়ন নিয়ে কথা বলেন। পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, 'বিজেপিকে ঘৃণা করে বাংলার মানুষ। বাংলা নিয়ে স্বপ্ন দেখবেন না। আপনারা দিল্লিই সামলাতে পারেননি... আপনারা অনেক সিট হারাবেন।'
ডিএ বাড়ানো হল
বাড়ানো হল ডিএ। আজ চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৪ শতাংশ হারে ডিএ বাড়বে। এতদিন পর্যন্ত ১৮ শতাংশ ডিএ পেতেন সরকারি কর্মীরা। এবার থেকে পাবেন ২২ শতাংশ।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে আরও ৫০০ টাকা বেশি ভাতা পাবেন মহিলারা। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা পাবেন ১৫০০ ও তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাবেন ১৭০০ টাকা।
শুরু হল বাজেট বক্তৃতা
বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এটাই শেষ বাজেট পেশ করছে তৃমমূল পরিচালিত রাজ্য সরকার।
ঘাটল প্রসঙ্গে কী বললেন?
ঘাটাল উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, 'আমরা গর্বিত বাংলার উন্নয়ন নিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১৫ বছর অপেক্ষা করেছি। তবে এখন আমরা দেড় হাজার কোটি টাকা দিয়ে কাজ দিয়েছি। ৩০০ কোটি টাকার কাজ হয়ে গিয়েছে।'
রাস্তা তৈরি করেছি
মমতা বলেন, 'আমরা ২ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি। গান্ধীজির নামে প্রকল্প বন্ধ করে দিয়েছে। সেটাও করেছি আমরা।'
কেন রাজ্যপাল কম কথা বলেছেন?
এই বিষয়টা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'তিনি একটি ফ্লাইট ধরবেন বলে বক্তৃতা লিখিত আকারে জমা দিয়েছেন। এজন্য আমি রাজ্যপালকে ধন্যবাদ জানাই।'
অনুপ্রবেশ নিয়ে কী দাবি?
মমতা বলেন, 'এখন আপনাদের অনুপ্রবেশ নিয়ে বলি, নতুন ভোটাররা ভোট দেবে না, এমন কথা কেন বলা হচ্ছে? বিভিন্ন জায়গায় বাঙালিদের টার্গেট করে মারধর করা হয়েছে, তখন আপনারা কেন প্রতিবাদ করেননি?'
পাশাপাশি তাঁর দাবি, 'কেন আমাদের সঙ্গে এখন তথ্য ভাগ করা হচ্ছে না? আগে তো করা হতো। আমি এ কথা বহুবার স্বরাষ্ট্রমন্ত্রীকে (মমতা বন্দ্যোপাধ্যায়কে) জানিয়েছে। তাঁরা আমার কথা শোনেন না। আমি তাঁদের অনুরোধে জমি দিয়েছি। সীমান্ত এলাকায় আরও জমি দিতে রাজি আছি। কিন্তু ৫০ কিলোমিটারের নিয়ম বদলে ১৫ কিলোমিটার করতে হবে।
তিনি আরও বলেন, 'আপনারা দেশটাকে শেষ করে দিয়েছেন। অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন তুলছেন। একজন রোহিঙ্গাকেও কি খুঁজে পেয়েছেন? আমি চ্যালেঞ্জ করছি।' পাশাপাশি তাঁর প্রশ্ন, 'একই ভোটার তালিকায় জিতে আসা প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করছেন না?'
গঙ্গাসাগর নিয়ে কী দাবি?
'গঙ্গাসাগরের জন্য কেন টাকা দেওয়া হয়নি? আমরা বারবার বলেছি এই বিষয়ে। কিন্তু আপনারা টাকা দিচ্ছেন না। আমরা আদালতেও জিতব, ভোটেও জিতব। চিন্তা করবেন না।' বললেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, 'আপনারা নিজেদের স্বার্থেই চিৎকার করছেন। আমাদের প্রাপ্য অর্থ বন্ধ করে দিয়েছেন।'
আনন্দপুর নিয়ে কী বললেন?
'আনন্দপুরের ঘটনাটি ২৬ জানুয়ারি ঘটে। সেদিন আমি রেড রোডে প্যারেডে ছিলাম। আর সন্ধ্যায় রাজ্যপালের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলাম। তবে ঘটনাস্থলে গিয়েছিল অরূপ।'