West Bengal DA Announcement: সরকারি কর্মীদের ৪% DA ঘোষণা, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে আরও কী কী?

অতিরিক্ত ৪% মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। ভোট অন অ্যাকাউন্টে বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, ১ এপ্রিল থেকে ৪% DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

Advertisement
সরকারি কর্মীদের ৪% DA ঘোষণা, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে আরও কী কী?DA ঘোষণা হল ভোটের আগে
হাইলাইটস
  • ৪% মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার
  • ১ এপ্রিল থেকে ৪% DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা
  • সুপ্রিম কোর্টের রায়দানের দিনই বড় ঘোষণা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তী বাজেটে 'কল্পতরু' মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপ্রিম কোর্টে DA মামলায় ধাক্কা খাওয়ার দিনই রাজ্যের বাজেটে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হল। শুধু তাই নয়, ১ এপ্রিল থেকেই এই বর্ধিত হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। একইসঙ্গে বৃহস্পতিবার বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা করা হয়েছে।  

কেন্দ্রের সঙ্গে সমতুল্য DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ আন্দোলন চালিয়ে আসছে। গত কয়েক বছর ধরেই রাজ্যের বাজেটে DA ঘোষণা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালের বাজেটে ঘোষণা হয়েছিল ৩% DA, ২০২৪ ও ২০২৫ সালে ঘোষণা হয়েছে ৪% করে DA। এবারও সেই ধারা বজায় রাখা হল।  

সুপ্রিম কোর্টের রায়

২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই, ৩১ মার্চের মধ্যে এই বকেয়া DA-র টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে। বাকি ৭৫% DA-ও মেটাতে হবে রাজ্যকে। এর জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। 

আর কী কী ঘোষণা?

> লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানো হল ৫০০ টাকা 

> মাধ্যমিক উত্তীর্ণ ২১-৪০ বছর বয়সী বেকারদের ১৫০০ টাকা ভাতা

> শিক্ষাবন্ধুদের ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে

> সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা 

> অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা 

> আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি

> ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে মমতা সরকার

Advertisement

 

POST A COMMENT
Advertisement