অষ্টম বেতন কমিশন কি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বন্ধ করে দেবে? 8th Pay Commission Pension Update: অষ্টম বেতন কমিশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের দাবি প্রচারিত হচ্ছে। এর মধ্যে রয়েছে এই দাবি যে, কিছু অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পেনশন বন্ধ করে দেওয়া হতে পারে, অথবা শুধুমাত্র ২০২৬ সালের পরে অবসর গ্রহণকারী কর্মচারীরাই এই পেনশন সংশোধনের সুবিধা পাবেন।
এখন, ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি-এর স্টাফ সাইডের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র এই দাবিগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন যে পেনশন এবং এর সংশোধনের বিষয়টি অষ্টম বেতন কমিশনের সঙ্গে আলোচনাধীন রয়েছে।
পেনশন বন্ধ হওয়ার খবরে কী বললেন শিব গোপাল মিশ্র ?
শনিবার সোশ্যাল মিডিয়া সাইট X-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় শিব গোপাল মিশ্র বলেন, বেশ কয়েকজন পেনশনভোগী তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর নামে সোশ্যাল মিডিয়াতেও এই বলে বার্তা ছড়াচ্ছিল যে, পেনশন বন্ধ করে দেওয়া হবে অথবা পুরনো পেনশনভোগীদের পেনশন সংশোধনের আওতা থেকে বাদ দেওয়া হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই ধরনের সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং পেনশনভোগীদের এগুলিতে বিশ্বাস করা উচিত নয়। তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে বেতন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন যে পুরনো ও নতুন উভয় পেনশনভোগীই তাঁদের পেনশন পেতে থাকবেন এবং পেনশন ব্যবস্থার উন্নতি অব্যাহত থাকবে।
🚨 Message from Shiva Gopal Mishra Ji
— 8th pay commission (@8thpaycommision) August 29, 2026
Shiva Gopal Mishra Ji has clarified that rumours about stopping pensions or denying pension revision to certain retirees are completely baseless. Pensioners can remain assured that pensions will continue regularly, with improvements being… pic.twitter.com/OMPEr6t3yD
শুধুমাত্র সরকারি তথ্য বিশ্বাস করাই শ্রেয়
AIRF-এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেন, সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো চ্যানেলগুলোকে থামানো তাঁর ক্ষমতার বাইরে। তিনি পেনশনভোগীদের কেবল ইউনিয়নের অফিসিয়াল হ্যান্ডেল বা বিশ্বস্ত সূত্র থেকে আসা তথ্যের প্রতিই মনোযোগ দিতে অনুরোধ করেন।
অষ্টম বেতন কমিশনে পেনশন নিয়ে কী আলোচনা চলছে?
২০২৫ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের কার্যপরিধি অনুমোদন করেছে। এই কমিশনের প্রধান হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এবং কমিশনকে তার সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। এই কমিশন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীর বেতন ও পেনশন সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জম দেবে। NC-JCM Staff Side পেনশন সংশোধনের আওতায় বিদ্যমান পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের অন্তর্ভুক্ত করার দাবি উত্থাপন করেছে এবং এর বাস্তবায়নের জন্য তারিখ সুপারিশ করতে কমিশনকে অনুরোধ করেছে।
বর্তমানে পেনশন স্থগিতের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দাবির উপর নির্ভর করার চেয়ে অষ্টম বেতন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনগুলো থেকে আসা আনুষ্ঠানিক তথ্যের উপর নজর রাখা বেশি জরুরি।
Disclaimer: এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে প্রকাশিত এবং এটিকে বিনিয়োগ পরামর্শ হিসেবে গণ্য করা উচিত নয়। আজতক বাংল পাঠক ও দর্শকদের যেকোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের আর্থিক উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করতে পরামর্শ দেয়।