RBI Repo Rate Cut: আবার কমবে EMI? ৬ ফেব্রুয়ারি বড় ঘোষণা করবে RBI

শুক্রবার বড় দিন। RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মানিটরি পলিসি মিটিংয়ের ফলাফল ঘোষণা করবে ৬ ফেব্রুয়ারি। যার সরাসরি প্রভাব পড়তে পারে আপনার ইএমআই-এর উপর। 

Advertisement
আবার কমবে EMI? ৬ ফেব্রুয়ারি বড় ঘোষণা করবে RBIরোপে রেট RBI
হাইলাইটস
  • RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মানিটরি পলিসি মিটিংয়ের ফলাফল ঘোষণা করবে ৬ ফেব্রুয়ারি
  • সরাসরি প্রভাব পড়তে পারে আপনার ইএমআই-এর উপর
  • বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে মানিটরি পলিসি মিটিং

শুক্রবার বড় দিন। RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মানিটরি পলিসি মিটিংয়ের ফলাফল ঘোষণা করবে ৬ ফেব্রুয়ারি। যার সরাসরি প্রভাব পড়তে পারে আপনার ইএমআই-এর উপর। 

আসলে বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে মানিটরি পলিসি মিটিং। শুক্রবার সেই বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে। আর এই ঘোষণাতে রেপো রেট নিয়ে বলবেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা।

রেপো রেট ঘোষণা হবে
আগামিকাল রেপো রেট ঘোষণা করবে আরবিআই। গভর্নরের পক্ষ থেকে এই রেট ঘোষণা করা হবে। আর একদল বিশেষজ্ঞ মনে করছেন যে এবার রেপো রেট কমাতে পারে আরবিআই। তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। সেই দল মনে করছে যে এবার কমবে না রেপো রেট। 

আসলে ভারত-আমেরিকা এবং ভারত-ইইউ বাণিজ্য চুক্তি ফাইনাল হয়ে গিয়েছে। এসবের মাঝেই মানিটরি মিটিংয়ে বসেছে আরবিআই। সেই মিটিংয়ের পর ৬ ফেব্রুয়ারি নতুন রেপো রেট ঘোষণা করবেন গভর্নর। 

কী আশা করছেন বিশেষজ্ঞরা? 
পিটিআই জানাচ্ছে, রেপো রেট নিয়ে ভিন্ন মত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যেই। অনেকেই মনে করছেন যে আরবিআই রেপো রেট কমিয়ে ফেলতে পারে। যার ফলে চাপ কমতে পারে সাধারণ মানুষের উপর। কমতে পারে ইএমআই। 

যদিও এই বক্তব্যের ভিন্নমতও রয়েছে। তাঁরা মনে করছেন যে ২০২৫ সালে একাধিকবার সুদ কমিয়েছে আরবিআই। তাই এখন আর সুদ কমানোর আশা খুব একটা নেই। 

বিওএফএ গ্লোবাল রিসার্চ মনে করছেন, গত বছর থেকে আরবিআই রেপ রেট অনেকটাই কমিয়েছে। তাই আবার রেপো রেট কমার আর খুব একটা সম্ভাবনা নেই।  

আসলে ভারত-আমেরিকার চুক্তি সবে ফাইনাল হয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতির হাল দেখতে চাইতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার ফলে রেট কমার এখন আশঙ্কা নেই। তবে আবার অন্য একটা দল মনে করছে যে রেপো রেট কমবে। এটি ২৫ বেসিস পয়েন্ট কমে যেতে পারে।

ইএমআই কমবে
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে যদি রেট কাট করা হয়, তাহলে ইএমআই সস্তা হতে পারে। যার ফলে পকেটে কিছুটা টাকা বাঁচবে সাধারণ মানুষের। সেই টাকা তাঁরা অন্য কোথাও খরচ করতে পারেন। 

Advertisement

তবে এখনও এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। পুরো চিত্রটা বোঝা যাবে ৬ ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার। তাই সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। 
 

 

POST A COMMENT
Advertisement