Zomato Charge: যা-ই কিনুন না কেন জোম্যাটোর প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি! কত টাকা?

টানা লোকসানের পর লাভের মুখ দেখেছে জোম্যাটো। ঠিক সেই সময় প্ল্যাটফর্ম ফি নেওয়ার সিদ্ধান্ত সংস্থা। সম্প্রতি জোম্যাটোর আর্থিক রিপোর্ট বলছে, গত বছরের জুন ত্রৈমাসিকে ১৮৬ কোটি টাকা লোকসান হয়েছিল। সেই জায়গায় চলতি বছর একই ত্রৈমাসিকে ২ কোটি টাকা নিট লাভ হয়েছে।

Advertisement
যা-ই কিনুন না কেন জোম্যাটোর প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি! কত টাকা?চার্জ নেবে জোম্যাটো?
হাইলাইটস
  • জোম্যাটোতে ফুড ডেলিভারির জন্য অতিরিক্ত ফি?
  • আপাতত পরীক্ষামূলকভাবে চালু প্ল্যাটফর্ম ফি।

মুঠোফোনে বাড়ি বা অফিসে বসে অর্ডার করলেই চলে আসে মনপসন্দ খাবার। মাধ্যম জোমাটো অ্যাপ (Zomato)। সেই জোম্যাটেয় খাবার অর্ডার করলে এবার থেকে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হবে। জোম্যাটে খাবারের উপর ফি নেওয়া শুরু করেছে। আপাতত তা রয়েছে পরীক্ষানিরীক্ষার স্তরেই। কয়েকজন ব্যবহারকারীকেই দিতে হচ্ছে। গত এপ্রিল থেকে জোম্যাটোর প্রতিযোগী সুইগি চার্জ ধার্য করতে শুরু করে।   

প্রতিটি অর্ডারে ২ টাকা করে চার্জ নেবে Zomato। কত টাকার অর্ডার দিলেন তার উপরে চার্জের কোনও ফারাক হবে না। Zomato Gold ব্যবহারকারীদেরও এই চার্জ দিতে হতে পারে। এই মুহূর্তে গোটা বিষয়টি পরীক্ষার পর্যায়ে। সংস্থার ২ টাকা প্ল্যাটফর্ম ফি সবার জন্য আবশ্য়ক করেনি এখনও। আগামী দিনে সব ব্যবহারকারীকেই টাকা দিতে হবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রচুর লাভ হবে সংস্থার। Zomato-র মুখপাত্র বলেছে,'এই বিষয়টি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।' এটা বাস্তবায়িত হবে কি না তা এখনও স্পষ্ট করা হয়নি।

টানা লোকসানের পর লাভের মুখ দেখেছে জোম্যাটো। ঠিক সেই সময় প্ল্যাটফর্ম ফি নেওয়ার সিদ্ধান্ত সংস্থা। সম্প্রতি জোম্যাটোর আর্থিক রিপোর্ট বলছে, গত বছরের জুন ত্রৈমাসিকে ১৮৬ কোটি টাকা লোকসান হয়েছিল। সেই জায়গায় চলতি বছর একই ত্রৈমাসিকে ২ কোটি টাকা নিট লাভ হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, জুন ২০২৩-এ শেষ হওয়া ত্রৈমাসিকে Zomato-এর আয় গতবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেড়েছে।

জোম্যাটোর লাভের খবর জানাজানি হওয়ার পরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের মিম। 

POST A COMMENT
Advertisement