SSB-তে প্রচুর চাকরিঅনেকেই সরকারি চাকরি করতে চান। বিশেষত, ডিফেন্সে চাকরি করার স্বপ্ন থাকে অনেকের। আর আপনিও যদি সেই সুযোগের অপেক্ষায় থাকেন, তাহলে রয়েছে সুখবর। কারণ, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত স্বরাষ্ট্র সীমা বল (SSB) ইতিমধ্যেই একাধিক কনস্টেবল পদের জন্য নোটিফিকেশন বের করেছে।
নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, মোট ১০৬০টি ভ্যাকেন্সি রয়েছে। সেখানেই হবে নিয়োগ। এক্ষেত্রে ৮২৭ জন কনস্টেবল এবং ২৩৩ হেড কনস্টেবল পজিশনে নিয়োগ করা হবে। এই চাকরি পেতে চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন।
যোগ্যতা কী লাগবে?
এই পোস্টে চাকরি করতে চাইলে অন্তত ১০ পাশ করতে হবে। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে পাশ করলেই হবে।
কনস্টেবল (ড্রাইভার) পোস্টের জন্য হেভি ভহিক্যাল ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর টেকিনিক্যাল পোস্টের জন্য আইটিআই সার্টিফিকেট বা চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট লাগতে পারে। তাহলেই করতে পারবেন অ্যাপ্লাই।
এই সব তারিখগুলি জেনে নিন
এই চাকরি করতে চাইলে শেষ দিনের জন্য বসে থাকবেন না। বরং দ্রুত ফর্ম ফিলআপ করুন। অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। মার্চ ২১ থেকে এপ্রিল ২০, ২০২৬ পর্যন্ত করা যাবে আবেদন। তাই ঝটপট আবেদন প্রক্রিয়াটা জেনে নিন।
নিয়োগ প্রক্রিয়াটা জেনে নিন
SSB-এর ক্ষেত্রে চার ধাপে হবে গোটা নিয়োগ। প্রথমত আপনাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাশ করতে হবে। এরপর হবে লিখিত পরীক্ষা। এই পরীক্ষাটা কম্পিউটারে নেওয়া হবে। ওএমআর শিটের মাধ্যমে হবে পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার পর ডকুমেন্ট ভ্যারিফিকেশন শুরু হবে। সবশেষে, ফিটনেস চেক করা যাবে। এই সময় মেডিক্যাল টেস্টও হবে। তারপরই মিলবে চাকরি। অর্থাৎ এই চাকরি পেতে চাইলে আপনাকে অনেকগুলি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তাই চাকরির প্রয়োজন হলে এখন থেকেই তৈরি হন।
কীভাবে অ্যাপ্লাই করবেন?
এরপর ফিজিক্যাল ট্রেনিং শুরু করে দিন। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান। সিলেবাস দেখে সেই মতো পড়ুন। তাতেই কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে যাবেন।