AI Impact on Entry Level Jobs: ফ্রেশারদের অনেক কাজই AI করে দিচ্ছে, এখন কী নিয়ে পড়লে দ্রুত চাকরি মিলবে? জানুন

এখন অনেক কাজই এআই করে দিচ্ছে। বিশেষত, ফ্রেশারদের কাজ হয়ে যাচ্ছে। এখন কী নিয়ে পড়লে চাকরি মিলবে? জেনে নিন।

Advertisement
ফ্রেশারদের অনেক কাজই AI করে দিচ্ছে, এখন কী নিয়ে পড়লে দ্রুত চাকরি মিলবে? জানুনএন্ট্রি লেভেল চাকরিতে এআই-এর থাবা
হাইলাইটস
  • এখন অনেক কাজই এআই করে দিচ্ছে
  • ফ্রেশারদের কাজ হয়ে যাচ্ছে
  • এখন কী নিয়ে পড়লে চাকরি মিলবে?

বদলে গিয়েছে চাকরির বাজার। আগামিদিনে এই পরিবর্তন আরও স্পষ্ট হবে। বিশেষত, এন্ট্রি লেভেল জব বা ফ্রেশারদের চাকরির ক্ষেত্রেটাই বদলে যেতে পারে। তাই যাঁরা এখন চাকরি দুনিয়ায় পা রাখার জন্য তৈরি হচ্ছে, তাঁদের সেভাবেই নিজেদের তৈরি করতে হবে। 

চাকরির বাজার নিয়ে নয়া একটা রিপোর্ট প্রকাশ করেছে আইটি জায়েন্ট কগনিজেন্ট এবং গ্লোবাল এডুকেশন ফার্ম পিয়েরসন। তারা এই রিপোর্টের নাম রেখেছে 'দ্য এআই ওয়ার্কফোর্স পালস'। 

আর এই রিপোর্টটা যে কোনও চাকরিপ্রার্থীর চোখ খুলে দেওয়ার জন্য় যথেষ্ঠ। এখানে দাবি করা হয়েছে, ভারতে এন্ট্রি লেভেল চাকরি এখন এআই-এর দিকে শিফট করছে। অন্যান্য উন্নত দেশের তুলনায় ভারতে অনেক দ্রুত গতিতে এই কাজটা হচ্ছে। 

এই রিপোর্টের জন্য ৭৫০ এইচআর-এর সাক্ষাৎকার নেওয়া হয়। ভারত, আমেরিকা এবং ইউকে-এর এইচআর-রা এতে অংশ নেন। সেখানে দেখা যায়, ভারতে ৩৭ শতাংশ এন্ট্রি লেভেল চাকরির কাজ এআই করে দিচ্ছে। সেখানে সারা বিশ্বে এই গড় মাত্র ৩৩ শতাংশ। ১৮ শতাংশ এইচআর ম্যানেজার এটা স্বীকার করে নিয়েছেন যে একজন ফ্রেশারের অর্ধেক বা তার বেশি কাজ সামলে নিচ্ছে এআই।

যদিও ৮০ শতাংশ ভারতীয় সংস্থা এটা বিশ্বাস করে যে তাদের কর্মচারীরা এআই-এর ফলে একঘেয়ে কাজের থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারছে। তারা এখন স্ট্র্যাটেজিক কাজ এবং হাই ভ্যালু কাজের দিকে বেশি নজর দিচ্ছে। 

আগামী ৫ বছরে পুরো চিত্রটাই বদলে যাবে.
অনেকেই মনে করছেন, শুধুমাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার বা টেক জবই এআই-এর জন্য বিপদের মুখে রয়েছে। তবে এই ধারণা ভুল। বর্তমানে এইচআর-রা সম্পূর্ণ অন্য ধরনের ক্যান্ডিডেট খুঁজছেন। 

আজকাল ৯৬ শতাংশ এইচআর মনে করছেন এন্ট্রি লেভেল কাজের রোল পাঁচ বছরের মধ্যে বদলে যাবে। তাঁদের মতে, নতুন কর্মীর শুধু কাজ করবে না, তাঁরা এআই সিস্টেম ম্যানেজ করবে। বুদ্ধি কাজে লাগিয়ে এআই-এর সিদ্ধান্তের দিকে নজর রাখতে হবে। 

Advertisement

শুধু তাই নয়, ৯৮ শতাংশ এইচআর মনে করছেন, এআই ফ্লুয়েন্সি বা এআই লিটারেসি দরকার মার্কেটিং, লিগাল, সেলস এবং অপারেশনও। যদিও ৯৪ শতাংশ এইচআর-এর দাবি, আগামী ৫ বছরের মধ্যে নতুন এন্ট্রি লেভেল চাকরি তৈরি হবে। 

কী পড়া উচিত? 
সাধারণ ডিগ্রি নিয়ে কাজ নেই। এখন হাইপার স্পেশালাইজড ডিগ্রির বদলে ইন্টারডিসিপ্লনারি ব্যাকগ্রাউন্ডের কর্মী খুঁজছে সংস্থা। পাশাপাশি প্রবলেম সলভিং, হিউম্যান জাজমেন্ট এবং অন্যদের সঙ্গে কোঅর্ডিনেশন করার মতো সফট স্কিল থাকা কর্মী খোঁজা হচ্ছে। 

এছাড়া ৬৭ শতাংশ এইচআর মনে করছেন, বর্তমানে আর্টস এবং হিউম্যানিটিজের ডিগ্রি থাকা পড়ুয়াদেরই বেছে নিচ্ছে সংস্থা। ৬৫ শতাংশ এইচআর জানিয়েছেন, কোনও একটি বিষয়ে এক্সপার্ট হওয়ার তুলনায় একাধিক বিষয়ে জ্ঞান থাকা এবং নতুন টেকনোলজির সঙ্গে চলতে পারা কর্মী খোঁজা হচ্ছে। তাই এই স্কিলগুলি ডেভেলপ করা হল মাস্ট।   

 

POST A COMMENT
Advertisement