দেশের বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। Balmer Lawrie & Co. Ltd. Recruitment 2026: কলকাতা-সহ দেশে ৭ শহরে চাকরির সুযোগ। মোট ২৮ শূন্যপদে নিয়োগ। দেশের অন্যতম প্রাচীন পাবলিক সেক্টর সংস্থা Balmer Lawrie & Co. Ltd. ২০২৬ সালের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আধিকারিক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন, এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন জানাতে হবে আগ্রহীদের। লিঙ্ক: https://www.balmerlawrie.com/careers/current-openings
কোন কোন পদে নিয়োগ?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫টি পদে ২৮টি শূন্যপদ রয়েছে। পদগুলি হল;
নিযুক্ত কর্মীদের সংস্থার গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট; ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স সার্ভিসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং-এ কাজ করতে হবে। ফলে বহুমুখী কর্পোরেট অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে।
কোথায় পোস্টিং?
এই নিয়োগ প্রক্রিয়ার অন্যতম আকর্ষণ হল বহুশহরভিত্তিক পোস্টিং। সিলেকশন হলে কলকাতা, মুম্বই, ইন্দৌর, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও বিজয়ওয়াড়ার নিয়োগ করা হবে।
অর্থাৎ, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের একাধিক মেট্রো ও গুরুত্বপূর্ণ শহরে কর্মসংস্থানের সুযোগ মিলছে।
বেতন কাঠামো (Salary Structure)
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী,
সরকারি সংস্থায় স্থায়ী চাকরি এবং ভাল স্যালারি, দুই মিলিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের নজর কেড়েছে।
যোগ্যতা
ট্র্যাভেল বিভাগে অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রয়েছে। বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখা জরুরি।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। প্রার্থীদের সংস্থার সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার পর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৬।
সিলেকশন প্রসেস
আবেদন যাচাইয়ের পর প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট সংস্থার সরকারি ওয়েবসাইটেই প্রকাশ করা হবে।