কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। Balmer Lawrie Recruitment 2026: সরকারি সংস্থায় চাকরি খুঁজছেন? তাহলে এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীন এই সংস্থায় মোট সাতটি শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্যদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নেওয়া হবে। বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড একটি মিনিরত্ন-১ রাষ্ট্রায়ত্ত সংস্থা। সংস্থার বিভিন্ন বিভাগে এই নিয়োগ হবে। ফলে একাধিক শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে পদ অনুযায়ী যোগ্যতার শর্ত আলাদা।
কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্যাক্সেশন, অপারেশন্স, সেলস, সেন্ট্রাল প্রাইসিং, ম্যানুফ্যাকচারিং এবং ওএল অ্যান্ড অ্যাডমিন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা সাত।
প্রার্থীদের বয়সও পদ অনুযায়ী নির্দিষ্ট করা হয়েছে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা পদভেদে আলাদা। কোনও পদের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বা ICWA যোগ্যতা প্রয়োজন হতে পারে। আবার কোনও পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে BE অথবা BTech ডিগ্রি চাওয়া হয়েছে।
কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণসময়ের MBA অথবা PG Diploma থাকাও প্রয়োজন। তাই যে পদে আবেদন করতে চাইছেন, সেই পদের শিক্ষাগত যোগ্যতা আগে ভাল করে দেখে নেওয়া জরুরি।
শুধু ডিগ্রি থাকলেই হবে না। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে প্রার্থীর অন্তত এক বছর থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কত?
নির্বাচিত প্রার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেসিক পে স্কেল রাখা হয়েছে। এর সঙ্গে সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকতে পারে।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি হওয়ায় এই নিয়োগকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা এবং অন্যান্য শর্ত অবশ্যই দেখে নিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট Recruitment বা চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মেনে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কাজের অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদের সঙ্গে মিলিয়ে নিন। প্রয়োজনীয় তথ্য ও নথি ঠিক ভাবে জমা দেওয়াও জরুরি।
২৯ সেপ্টেম্বর এই নিয়োগে আবেদনের শেষ দিন। তাই শেষ মুহূর্তের জন্য আবেদন ফেলে না রাখাই ভাল।