Balmer Lawrie Recruitment 2026: গ্র্যাজুয়েট হলেই সরকারি সংস্থায় চাকরি, বেতন দেড় লক্ষ

Balmer Lawrie Recruitment 2026: দেশের বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। ইতিমধ্যেই এই মর্মে সংস্থার তরফে বিস্তারিত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement
গ্র্যাজুয়েট হলেই সরকারি সংস্থায় চাকরি, বেতন দেড় লক্ষইতিমধ্যেই এই মর্মে সংস্থার তরফে বিস্তারিত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
হাইলাইটস
  • বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড।
  • ইতিমধ্যেই এই মর্মে সংস্থার তরফে বিস্তারিত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
  • সংস্থার বিভিন্ন বিভাগে আধিকারিক থেকে শুরু করে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

Balmer Lawrie Recruitment 2026: দেশের বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। ইতিমধ্যেই এই মর্মে সংস্থার তরফে বিস্তারিত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে আধিকারিক থেকে শুরু করে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের ডাইরেক্ট লিঙ্ক: https://www.balmerlawrie.com/careers/current-openings

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউনিট হেড, জুনিয়র অফিসার এবং অফিসার; এই পাঁচ পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২৮। নিযুক্ত কর্মীদের সংস্থার ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স সার্ভিসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং; এই গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করতে হবে।

বিজ্ঞপ্তিতে দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরের নাম উল্লেখ করা হয়েছে। নিযুক্ত প্রার্থীদের কলকাতা, মুম্বই, ইন্দৌর, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং বিজয়ওয়াড়ায় সংস্থার নির্দিষ্ট কার্যালয়ে কাজ করতে হতে পারে। ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কাজের সুযোগ মিলবে।

বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। পদভেদে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ  ২৭ বছর, ৩০ বছর অথবা ৩২ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বেতন কাঠামো(Salary)
কিছু পদে নিযুক্তদের মাসিক বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে হতে পারে। আবার অন্য কিছু পদে বেতন নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে। বাকি পদগুলির ক্ষেত্রে সংস্থার নিজস্ব নিয়ম অনুযায়ী স্যালারি স্থির করা হবে।

কারা আবেদন করতে পারবেন?(Eligibility)
যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। ট্র্যাভেল বিভাগে অফিসার পদে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদগুলির জন্যও আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে। মূল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত দেখে নিন।

Advertisement

অনলাইনে আবেদন করতে হবে
আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইন। প্রার্থীদের সংস্থার বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়ে প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তার পর প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীদের সংস্থার সরকারি ওয়েবসাইটে অবশ্যই নজর রাখুন।  

POST A COMMENT
Advertisement