ব্যাঙ্ক বরোদায় চাকরিঅনেকেই সরকারি চাকরি করতে চান। তাঁরা সরকারি চাকরির নিশ্চয়তা খোঁজেন। আর আপনিও যদি এই তালিকায় থাকেন, তাহলে আপনাদের জন্য ভাল খবর রয়েছে ব্যাঙ্ক অব বরোদার পক্ষ থেকে। কারণ ব্যাঙ্ক অব বরোদা ৪৪১টি আইটি প্রফেশনাল পদের জন্য বিজ্ঞপ্তি বের করেছে। এই পদে আবেদন করার শেষ তারিখ হল ১৯ ফেব্রুয়ারি, ২০২৬।
কীভাবে নিয়োগ হবে?
এক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী পদে হবে নিয়োগ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন। তাই যাঁরা এই ব্যাঙ্কে চাকরি করতে চান, তাঁরা এখনই অ্যাপ্লাই করে দিতে পারেন।
কোন পোস্টে কত লোক নেওয়া হবে?
৪৪১টি পদে কর্মী নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তি বের করা হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। এক্ষেত্রে ৪১৮টি পদে সাধারণ কর্মী নিয়োগ করা হবে। এই সব পোস্ট হবে পার্মানেন্ট। তবে বাদবাকি ২৩টি ক্ষেত্রে নিয়োগ হবে অস্থায়ী।
এই প্রসঙ্গে বলে রাখি, ব্যাঙ্কের আইটি সেকশনে নিয়োগ হবে। ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা যাতে আরও উন্নত করা যায়, সেই লক্ষ্যেই হবে রিক্রুটমেন্ট বলে জানা যাচ্ছে।
কারা অ্যাপ্লাই করতে পারবেন?
আইটি ফিল্ডে নেওয়া কর্মী। তাই এই সব পদে আবেদন করতে চাইলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মানুষ হতে হবে। বিই, বিটেক, এমই, এমটেক বা এমসিএ ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স-টেলিকমিউনিকেশনে।
এক্ষেত্রে যাঁদের অভিজ্ঞতা বেশি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়ার লেভেল ক্যান্ডিডেটদের অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর সিনিয়র পর্যায়ে আবেদন করতে চাইলে ন্যূনতম ৫ বছরে অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদনের বয়সসীমা কত?
১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ২২ বছর বয়স হলে আপনি এই পোস্টে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। আর সর্বাধিক ৩২ থেকে ৩৭ বছর করা যাবে আবেদন।
আর যাঁরা অস্থায়ী পোস্টে আবেদন করতে চান, তাঁদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছর পর্যন্ত। তবে রিজার্ভড ক্যাটাগোরির জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
পরীক্ষা হবে?
যতদূর খবর, স্থায়ী পোস্টের জন্য অনলাইনে পরীক্ষা হবে। এছাড়া কিছু পোস্টের জন্য প্রথমে শিক্ষাগত যোগ্যতা দিয়ে প্রার্থী বাছাই করা হবে। তারপর নেওয়া হবে ইন্টারভিউ।
কীভাবে আবেদন?
ব্যাঙ্ক অব বরোদার ওয়েবসাইটে যেতে হবে। তারপর কেরিয়ার বা কারেন্ট অপরচুনিটি বলে সেকশনে ক্লিককরুন। সেখান থেকে মোবাইল এবং ইমেইল দিয়ে করে ফেলুন আবেদন।