Job News 2026: ৫,০০০ ট্রেনি নেবে Bank of Baroda, কীভাবে আবেদন? রইল লিঙ্ক

ব্যাঙ্ক অফ বরোদায় ৫,০০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ। পশ্চিমবঙ্গে শূন্যপদ ১৯৪। স্নাতকরা আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৮ জুন ২০২৬।

Advertisement
৫,০০০ ট্রেনি নেবে Bank of Baroda, কীভাবে আবেদন? রইল লিঙ্ক পশ্চিমবঙ্গ থেকে নিয়োগ করা হবে ১৯৪ জনকে। অনলাইনে আবেদন করতে পারবেন।
হাইলাইটস
  • ব্যাঙ্ক অফ বরোদায় ট্রেনিং ও কাজের সুযোগ।
  • দেশজুড়ে মোট ৫,০০০ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
  • পশ্চিমবঙ্গ থেকে নিয়োগ করা হবে ১৯৪ জনকে।

Bank of Baroda Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদায় ট্রেনিং ও কাজের সুযোগ। দেশজুড়ে মোট ৫,০০০ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গ থেকে নিয়োগ করা হবে ১৯৪ জনকে। অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে জানানো হয়েছে, শিক্ষানবিশ আইন, ১৯৬১-এর আওতায় এই নিয়োগ। সিলেকশন হলে প্রশিক্ষণের পাশাপাশি প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ফলে ব্যাঙ্কিং সেক্টরে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আর্থিক সহায়তাও পাবেন।

শুধু পশ্চিমবঙ্গ নয়, পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫,০০০। ব্যাঙ্কের নির্ধারিত সিলেকশন প্রসেসের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে পরীক্ষা হবে।

কারা আবেদন করতে পারবেন?
যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এ নাম রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক।

বয়সসীমাও নির্দিষ্ট। আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে অন্যান্য যোগ্যতা, সংরক্ষণ সংক্রান্ত নিয়ম এবং বয়সে ছাড়ের মতো বিষয়গুলি জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তি দেখে নিন।

কীভাবে আবেদন করবেন?
ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম মেনে ফর্ম ফিলআপ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://bankofbaroda.bank.in/

এরপর ফি জমা দিতে হবে। সমস্ত তথ্য যাচাই করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ
আগামী ৮ জুন, ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। ফলে হাতে খুব বেশি সময় নেই। যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য় এটি নিঃসন্দেহে বেশ ভাল সুযোগ।  

POST A COMMENT
Advertisement