Bank of Baroda-এ চাকরির সুযোগ, উচ্চমাধ্যমিক পাশেই Interview দিয়ে নিয়োগ

Bank of Baroda Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাপিটাল মার্কেট বিভাগের জন্য বিজ়নেস ডেভেলপমেন্ট ম্যানেজার (অফ রোল) পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
Bank of Baroda-এ চাকরির সুযোগ, উচ্চমাধ্যমিক পাশেই Interview দিয়ে নিয়োগ কলকাতাতেও রয়েছে একাধিক শূন্যপদ
হাইলাইটস
  • ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ।
  • ক্যাপিটাল মার্কেট বিভাগের জন্য বিজ়নেস ডেভেলপমেন্ট ম্যানেজার (অফ রোল) পদে কর্মী নিয়োগ করা হবে।
  • মোট ১০৬টি শূন্যপদে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

Bank of Baroda Recruitment 2026: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ। ব্যাঙ্কের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাপিটাল মার্কেট বিভাগের জন্য বিজ়নেস ডেভেলপমেন্ট ম্যানেজার (অফ রোল) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১০৬টি শূন্যপদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন রাজ্যের দফতরে কাজের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে কলকাতাতেও রয়েছে একাধিক শূন্যপদ, ফলে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্যও এই নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যাঙ্ক সূত্রে(Bank of Baroda) জানা গিয়েছে, নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন শহরের শাখা বা সংশ্লিষ্ট দফতরে পোস্টিং দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, কেরল, তেলঙ্গনা এবং লখনউ; এই সব অঞ্চলে কাজের সুযোগ থাকবে। কলকাতার কার্যালয়ের জন্য পাঁচটি শূন্যপদ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক: CLICK HERE

এই পদে মূলত ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত পরিষেবা প্রসারের দায়িত্ব থাকবে। বিজ়নেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে নির্বাচিত কর্মীদের প্রধান কাজ হবে গ্রাহকদের জন্য ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট (২-ইন-১) খোলার প্রচার ও প্রসার করা। পাশাপাশি নতুন গ্রাহক সংগ্রহ, গ্রাহক ও ব্যাঙ্কের মধ্যে সম্পর্ক বজায় রাখা এবং নির্ধারিত বিক্রয় লক্ষ্য পূরণ করাও তাঁদের দায়িত্বের মধ্যে পড়বে।

যোগ্যতা কী লাগবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তবে বিশেষ ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত কাজে, বিশেষ করে ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট খোলা বা ব্রোকিং পণ্য বিক্রির ক্ষেত্রে অন্তত ছ’মাসের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এর পাশাপাশি প্রার্থীদের মধ্যে সেলস ও মার্কেটিং দক্ষতা(Banking Career Opportunities), গ্রাহক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা এবং স্পষ্ট যোগাযোগ দক্ষতা থাকা জরুরি বলে জানানো হয়েছে। কারণ এই পদে কাজের বড় অংশই গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?
ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট ই-মেল আইডিতে আবেদন পাঠাতে হবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আবেদনপত্র পাঠাতে হবে careers@bobcaps.in ঠিকানায়। ই-মেলের সাবজেক্ট লাইনে অবশ্যই লিখতে হবে; 'Application for the post of Business Development Manager (Off Roll)'। অন্য কোনও বিষয় লিখে পাঠানো হলে সেই আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আবেদনের শেষ তারিখ
এই পদে আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ মার্চ। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। বয়সসীমা, বেতন কাঠামো এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে লিঙ্কে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশন অবস্যই পড়ে নিন।  

POST A COMMENT
Advertisement