মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান ও পারফিউশনিস্ট পদে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান ও পারফিউশনিস্ট পদে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। BECIL recruitment 2026: কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (BECIL) চাকরি। মোট শূন্যপদের সংখ্যা ২৮। ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের সুবিধার জন্য প্রতিবেদনের শেষে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল। আর সেই সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশনের PDF-ও দেওয়া হল। সেখানে বিস্তারিত জানতে পারবেন। তার আগে আসুন, এই নিয়োগের বিষয়ে একটু জেনে নেওয়া যাক। মূলত মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান ও পারফিউশনিস্ট পদে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। আবেদন জমার শেষ দিন ২৭ এপ্রিল।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Broadcast Engineering Consultants India Limited-এর তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এই দুই গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মোট শূন্যপদ ২৮টি। এর মধ্যে মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান (MLT) পদে ২৬ জন এবং পারফিউশনিস্ট পদে ২ জন নিয়োগ করা হবে।
মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি হেমোডায়ালাইসিস ইউনিটে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে ধরা হবে। এই পদের জন্য বয়সসীমা ২১ থেকে ৩৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসে ৪০,৭১০ টাকা করে Salary পাবেন।
অন্যদিকে পারফিউশনিস্ট পদে আবেদন করতে গেলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি থাকা আবশ্যিক। পাশাপাশি পারফিউশন টেকনোলজিতে সার্টিফিকেট থাকতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা সংস্থার অধীনে প্রশিক্ষণ নিয়ে অন্তত এক বছরের ক্লিনিক্যাল পারফিউশন অভিজ্ঞতা থাকা দরকার। এই পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। এখানেও মাসিক বেতন (Salary) ৪০,৭১০ টাকা।
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন। প্রথমে প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। bangla.aajtak.in-এর এই প্রতিবেদনের শেষেও বিজ্ঞপ্তির PDF পেয়ে যাবেন। বিজ্ঞপ্তির শেষে পেজে ফর্ম আছে। সেটির প্রিন্টআউট নিতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে। সবশেষে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠানোর সুযোগও রাখা হয়েছে।
আবেদন করার সময় ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে প্রসেসিং ফি জমা দিতে হবে। এই ফি 'Broadcast Engineering Consultants India Ltd, Noida' নামে দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ এপ্রিল। নির্ধারিত সময়ের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://www.becil.com/Vacancies
অফিসিয়াল নোটিফিকেশনের PDF: View PDF
প্রসঙ্গত, বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। সেই প্রেক্ষিতে এই নিয়োগ অনেক চাকরিপ্রার্থীর কাছে বড় সুযোগ বলে মনে করা হচ্ছে। তাই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন।